বিশ্ব

‘বাংলার জনগণকে প্রণাম’-শুভেন্দুর মঞ্চে মাথা নত করলেন মোদি

  • 9:02 pm - May 09, 2026
  • পঠিত হয়েছে:১৫৫ বার
‘বাংলার জনগণকে প্রণাম’-শুভেন্দুর মঞ্চে মাথা নত করলেন মোদি । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ মে- পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো শনিবার। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আর সেই মঞ্চেই বাংলার জনগণের উদ্দেশে মাথা নত করে প্রণাম জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই ব্রিগেডে জড়ো হন হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থক। উপস্থিত ছিলেন এনডিএ জোটের শীর্ষ নেতারাও।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঞ্চে দাঁড়িয়ে জনতার উদ্দেশে হাত নাড়েন। এরপর ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে করজোড়ে মাথা নত করে পশ্চিমবঙ্গের জনগণকে প্রণাম জানান। সেই সময় শুভেন্দু অধিকারীসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছিলেন।

ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে ওই মুহূর্তের ভিডিও শেয়ার করে মোদি লেখেন, “পশ্চিমবঙ্গের জনগণকে প্রণাম জানাই। জনগণের আশীর্বাদই গণতন্ত্রের প্রকৃত শক্তি এবং জনসংকল্পের মহোত্তম উৎস।”

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে বিজেপির এই জয়কে দলটি ঐতিহাসিক রাজনৈতিক সাফল্য হিসেবে দেখছে। দীর্ঘদিনের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বাংলায় প্রথমবার ক্ষমতায় এলো গেরুয়া শিবির।

বিজেপির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি শেয়ার করা হয়েছে। সেখানে লেখা হয়, “বাংলার মাটি থেকে, এর মানুষের পক্ষ থেকে অগণিত অভিবাদন ও আন্তরিক ধন্যবাদ। এই দৃশ্য বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রতি বাংলার মানুষের আস্থার প্রতীক।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্রিগেডের মঞ্চে মোদির এই প্রণাম ছিল শুধুই আবেগের প্রকাশ নয়, বরং বাংলার মানুষের প্রতি রাজনৈতিক বার্তাও। বিজেপি এখন পশ্চিমবঙ্গে নিজেদের দীর্ঘমেয়াদি অবস্থান শক্ত করতে চাইছে বলেই মনে করছেন তারা।

এদিকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী উন্নয়ন, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। নতুন সরকারকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে এখন নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au