বিশ্ব

চীনের এজেন্ট হিসেবে কাজ করতেন মার্কিন মেয়র

  • 8:39 pm - May 12, 2026
  • পঠিত হয়েছে:২৬৭ বার
চীনের অবৈধ এজেন্ট হিসেবে কাজের অভিযোগ স্বীকার । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ মে-  যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং চীনের অবৈধ এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ স্বীকার করেছেন। বিষয়টি সামনে আসার পর তিনি মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন। ঘটনাটি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার উত্তেজনাপূর্ণ কূটনৈতিক সম্পর্কের মধ্যেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, ২০২০ সালের শেষ দিক থেকে ২০২২ সাল পর্যন্ত বিদেশি সরকারের অবৈধ এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে দোষ স্বীকার করতে সম্মত হয়েছেন আইলিন ওয়াং।

মার্কিন কর্তৃপক্ষের দাবি, তিনি চীনের পক্ষে প্রচারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করলেও কখনোই মার্কিন সরকারের কাছে নিজেকে বিদেশি এজেন্ট হিসেবে নিবন্ধন করেননি, যা দেশটির আইনের পরিপন্থি।

বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ৫৮ বছর বয়সী আইলিন ওয়াং ‘ইউএস নিউজ সেন্টার’ নামে একটি ওয়েবসাইট পরিচালনা করতেন। চীনা-আমেরিকান সম্প্রদায়ের জন্য সংবাদ পরিবেশনের আড়ালে ওই প্ল্যাটফর্মে চীনের পক্ষে বিভিন্ন প্রচারণামূলক ও বেইজিং-সমর্থিত বিষয়বস্তু প্রকাশ করা হতো বলে অভিযোগ উঠেছে।

মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, ওয়াং ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ইয়াওনিং সানের সঙ্গে যৌথভাবে এই প্ল্যাটফর্ম পরিচালনা করতেন। ইয়াওনিং সানও এর আগে বিদেশি সরকারের অবৈধ এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে দোষ স্বীকার করেন এবং ২০২৫ সালের অক্টোবরে তাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে আর্কাডিয়া শহরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, আইলিন ওয়াং সোমবার আনুষ্ঠানিকভাবে মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

ওয়াংয়ের আইনজীবী ব্রায়ান এ সান এবং জেসন লিয়াং এক যৌথ বিবৃতিতে বলেন, আইলিন ওয়াং তার ব্যক্তিগত জীবনের কিছু ভুল সিদ্ধান্তের জন্য অনুতপ্ত।

তারা দাবি করেন, এই ঘটনার সঙ্গে তার সরকারি দায়িত্ব বা জনপ্রতিনিধি হিসেবে কাজের কোনো সম্পর্ক নেই। বরং এটি তার ব্যক্তিগত জীবনের একটি বিষয়, যেখানে তিনি একসময় তার বাগদত্তার সঙ্গে একটি মিডিয়া প্ল্যাটফর্ম পরিচালনা করতেন।

আইনজীবীরা আরও বলেন, “আর্কাডিয়া সম্প্রদায়ের প্রতি তার ভালোবাসা ও নিষ্ঠা কখনো কমেনি। তিনি স্থানীয় জনগণের সহানুভূতি ও সমর্থন প্রত্যাশা করছেন।”

অন্যদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাবিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল জন এ আইজেনবার্গ ঘটনাটিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের শুধুমাত্র জনগণের স্বার্থে কাজ করা উচিত। একজন ব্যক্তি, যিনি বিদেশি সরকারের নির্দেশনা পেয়েছেন বলে অভিযোগ রয়েছে, তিনি জনআস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এটি অবশ্যই উদ্বেগের বিষয়।”

এ বিষয়ে চীনের দূতাবাস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঘটনাটি এমন এক সময় সামনে এলো যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সম্ভাব্য বৈঠকের আগে এই ঘটনা দুই দেশের সম্পর্কের আলোচনায় নতুন মাত্রা যোগ করতে পারে।

এই শাখার আরও খবর

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, ভাইবোনসহ নিহত ৪

রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১৪ জন আহত…

দুর্নীতির মামলায় সাবেক কর কর্মকর্তা শ্যামল দাসের ৫ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক সহকারী কর কমিশনার শ্যামল কৃষ্ণ দাসকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ…

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের মুখোমুখী সংঘর্ষে নিহত অন্তত ৪৬

স্পেনের মধ্যাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক…

ভিসা বিধিনিষেধে কমেছে বিদেশি শিক্ষার্থী, ৬৪ মিলিয়ন ডলার রাজস্ব ঘাটতির মুখে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসার শর্ত কঠোর করা এবং আবেদন ফি বাড়ানোর প্রভাব পড়েছে দেশটির উচ্চশিক্ষা খাতে। এর ফলে বিদেশি শিক্ষার্থী ভর্তির লক্ষ্যমাত্রা পূরণ করতে…

‘ইরানের অবকাঠামোয় হামলা হলে আমিরাত-সৌদিসহ কয়েকটি দেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে’

ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা চালানো হলে পাল্টা জবাবে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করতে পারে বলে সতর্ক…

নেতানিয়াহুর জোট ৫৪ আসনে স্থির, ভোট গণনায় এগোচ্ছে আরব দলগুলো

ইসরায়েলের সাধারণ নির্বাচনে ৭৬ দশমিক ৮ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৪টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au