বিশ্ব

ভারতে মন্দিরের দেওয়াল ধস, অন্তত ৬ জন নিহত

  • 3:00 pm - May 13, 2026
  • পঠিত হয়েছে:১৭৫ বার
ভারতে মন্দিরের দেওয়াল ধস, অন্তত ৬ জন নিহত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ মে- ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ার কারণে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে একটি মন্দিরের দেয়াল ধসে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১২ থেকে ১৪ জন আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় রাজ্যের সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে। প্রতি সপ্তাহের মঙ্গলবার এই মন্দিরে প্রচুর ভক্ত-দর্শনার্থীর সমাগম ঘটে, আর সেদিনও তার ব্যতিক্রম হয়নি।

সাঙ্গলি জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট তুষার দোশি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, প্রায় ৩৫০ জন মানুষ মন্দির চত্বরে অবস্থান করছিলেন। সন্ধ্যার দিকে হঠাৎ ভারী বৃষ্টি ও ঝড় শুরু হলে তারা মন্দিরের সীমানা দেয়ালের পাশে থাকা টিনশেডের নিচে আশ্রয় নেন। এ সময় হঠাৎ করে দেয়ালের একটি অংশ এবং টিনশেড ধসে পড়ে।

তিনি বলেন, ধসে পড়া দেয়াল ও টিনশেডের নিচে চাপা পড়েই হতাহতের ঘটনা ঘটে। উদ্ধার অভিযান দ্রুত শুরু করা হয় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রশাসন জানিয়েছে, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন আছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উদ্ধার কাজ চালানো হয় এবং পুলিশ ও স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে তদন্ত শুরু করেছে।

সূত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au