খেলা

মেসিবিহীন আর্জেন্টিনা কেমন করে দেখা যাবে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে

  • 4:50 am - March 22, 2025
  • পঠিত হয়েছে:৫৭ বার

উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গোলপোস্টের নিচে নির্ভরযোগ্য এমিলিয়ানো মার্টিনেজ শুরু থেকে খেলবেন। রাইট-ব্যাকে থাকবেন নাহুয়েল মোলিনা। আর লেফট-ব্যাকে দেখা যাবে নিকোলাস তাগলিয়াফিকোকে।

অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি তার ১২৪ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন। তার সঙ্গে রক্ষণভাগে থাকতে পারেন টটেনহ্যাম হটস্পারের ক্রিস্টিয়ান রোমেরো, যিনি চলতি মাসের শুরুতে ইনজুরি থেকে ফিরেছেন।

মিডফিল্ডে লিভারপুলের অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার খেলবেন, যিনি ক্লাবের হয়ে ইএফএল কাপ ফাইনালের হার ভুলে যেতে চাইবেন। তার সঙ্গে থাকবেন অ্যাটলেটিকো মাদ্রিদের রদ্রিগো ডি পল ও চেলসির এনজো ফার্নান্দেজ।

মেসির অনুপস্থিতিতে স্কালোনি ডান উইংয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের দুই খেলোয়াড়ের মধ্যে একজনকে শুরুর একাদশে রাখবেন। জুলিয়ানো সিমিওনে ও আনহেল কোরেয়া—দুজনই জায়গার জন্য লড়াই করছেন, তবে কোরেয়া কিছুটা এগিয়ে থাকতে পারেন। কারণ, তাকে মেসির অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সি দেওয়া হয়েছে।

জুভেন্টাসের নিকোলাস গঞ্জালেস বাঁ প্রান্ত থেকে আক্রমণে ভূমিকা রাখবেন। সেপ্টেম্বরের পর এটি হবে তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ। কারণ, ২০২৪ সালের শেষ চারটি বাছাইপর্বের ম্যাচ তিনি ইনজুরির কারণে খেলতে পারেননি।
এদিকে, চলতি মৌসুমে ৪৪টি প্রতিযোগিতামূলক ম্যাচে ২৩ গোল করা ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ আর্জেন্টিনার আক্রমণভাগের নেতৃত্ব দেবেন এবং উরুগুয়ের বিপক্ষে তার ক্লাব ফর্ম ধরে রাখার চেষ্টা করবেন।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au