খেলা

বাংলাদেশের পেসারের নতুন মাইলফলক

এপ্রিলের আইসিসি মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা

  • 3:07 am - May 15, 2026
  • পঠিত হয়েছে:২৩১ বার
এপ্রিলের আইসিসি মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ মে- বাংলাদেশ ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নামগুলোর একটি নাহিদ রানা। দুর্দান্ত ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার এপ্রিল মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের এই তরুণ ফাস্ট বোলার।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অসাধারণ বোলিংই তাকে এই স্বীকৃতি এনে দিয়েছে। এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নাহিদ রানা নিয়েছেন ৮ উইকেট। তার গতি, নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার ক্ষমতা পুরো সিরিজেই বাংলাদেশকে বাড়তি সুবিধা এনে দেয়।

যদিও সিরিজের শুরুটা খুব একটা ভালো হয়নি তার। প্রথম ওয়ানডেতে ৬৫ রান খরচায় মাত্র একটি উইকেট পান তিনি। তবে দ্বিতীয় ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান নাহিদ। ওই ম্যাচে ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার করেন তিনি। শেষ ম্যাচেও দুটি উইকেট নিয়ে সিরিজজুড়ে নিজের ধারাবাহিকতা ধরে রাখেন।

পুরো সিরিজে ৮ উইকেট নিয়ে তিনি সিরিজসেরা খেলোয়াড় নির্বাচিত হন। সেই পারফরম্যান্সের ধারাবাহিক স্বীকৃতি হিসেবেই এবার আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার উঠল তার হাতে।

শুধু নিউজিল্যান্ড সিরিজই নয়, এর আগে মার্চ মাসেও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করেছিলেন নাহিদ রানা। তিন ম্যাচের ওই সিরিজেও তিনি নিয়েছিলেন ৮ উইকেট। একই সিরিজে প্রথমবারের মতো ওয়ানডে ক্যারিয়ারে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি।

এরপর পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টেও নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই পেসার। দ্বিতীয় ইনিংসে ৪০ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেন তিনি।

আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের পর নাহিদ রানা বলেন, “নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফর্ম করে আইসিসির মাসসেরা খেলোয়াড় হতে পারাটা দারুণ অনুভূতির। দেশের মাটিতে এমন একটি সিরিজ খেলতে পারা এটিকে আরও বিশেষ করে তুলেছে। এই সিরিজ আমি সব সময় মনে রাখব।”

এই প্রথমবার আইসিসির মাসসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন নাহিদ রানা। এর আগে বাংলাদেশের পুরুষ ক্রিকেটারদের মধ্যে এই পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসান দুইবার এই পুরস্কার জিতেছিলেন। গত বছরের এপ্রিলে মেহেদী হাসান মিরাজের পর বাংলাদেশের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে এই সম্মান পেলেন নাহিদ।

এদিকে নারীদের বিভাগে এপ্রিল মাসের আইসিসি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ভলভার্ট।

এই শাখার আরও খবর

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au