খেলা

জুয়ার বিজ্ঞাপনে সাকিব

  • 2:48 am - March 23, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার

সাকিব আল হাসানের সঙ্গে জুয়ার সম্পর্ক বেশ পুরনো। জুয়াড়ির কাছ থেকে পাওয়া ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করে একবার নিষিদ্ধ হয়েছিলেন তিনি।

এরপর বছর দুয়েক আগে বেটিং কোম্পানি ‘বেট উইনার নিউজ’ নামের একটি পোর্টালের শুভেচ্ছাদূত হয়ে বিতর্কের মুখে পড়েছিলেন এই অলরাউন্ডার।
তবে মাঠের ব্যস্ততা না থাকায় সাকিবের বিজ্ঞাপনী কার্যক্রম প্রায় থেমে গিয়েছিল।

কিন্তু তিনি নিজে থামার পাত্র নন। এবার রমজানের মধ্যেই জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তিনি।

‘১এক্সবেট’ নামে পরিচিত এই জুয়ার কোম্পানির বিজ্ঞাপন সাকিবের ফেসবুক পেইজে শেয়ার দেওয়া হয়েছে।

সেটি সামনে রেখেই বাংলাদেশের বিপুল সংখ্যক দর্শককে আকর্ষণ করতে সাকিবের এই বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু রোজার মধ্যে ইফতারের ঠিক আগে এমন বিজ্ঞাপন প্রকাশের পর ব্যাপক সমালোচনা হচ্ছে সাকিবের। তবে সাকিব নিজে কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন, যাতে কেউ সমালোচনা বা কটাক্ষ না করতে পারে।
সাকিব এখন যার বিসিবির চুক্তিবদ্ধ খেলোয়াড় নন। তার অবস্থান এখন যুক্তরাষ্ট্রে। ফলে এ ধরনের বিজ্ঞাপন করতে কোনো বাধা নেই তার। যদিও বাংলাদেশের আইনে জুয়ার বিজ্ঞাপন বা প্রচার নিষিদ্ধ। কিন্তু এদেশের বহু মানুষ অনলাইনে জুয়ার খেলেন, যেটি প্রায় প্রকাশ্যই বলা যায়। তাদেরকে লক্ষ্য করেই হয়তো এই বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

গত ৫ আগস্ট দেশের ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার একপ্রকার থেমে গেছে সাকিবের। তার বিরুদ্ধে মামলা হয়েছে। ফিরতে পারছেন না দেশেও। এর মাঝেই তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করা হলে তার মাঠে ফেরাই অনিশ্চিত হয়ে যায়। তবে সম্প্রতি বোলিংয়ের ছাড়পত্র পেয়েছেন তিনি।

তৃতীয় মেয়াদে বোলিং পরীক্ষায় পাস করেই আইপিএলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন সাকিব। ভারতের সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ নিজস্ব সূত্রে জানিয়েছে, আইপিএলে খেলতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে আলোচনা করেছেন সাকিব। তবে নিলাম বা রিটেইন লিস্টে নাম না থাকায় এখনই তার খেলার সম্ভাবনা নেই। টুর্নামেন্ট চলাকালীন কোনো দলের খেলোয়াড় যদি ইনজুরিতে পড়েন বা নাম প্রত্যাহার করে নেন, সেক্ষেত্রে বদলি হিসেবে খেলার সুযোগ থাকবে তার।

এই শাখার আরও খবর

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au