ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা
ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…
মেলবোর্ন, ২৩ মে- হরমুজ প্রণালিতে চলমান অবরোধ ও মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা অস্থিরতার মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত তেল আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারত। বৈশ্বিক জ্বালানি বিশ্লেষণ প্ল্যাটফর্ম কেপলারের প্রধান জ্বালানি বিশ্লেষক সুমিত রিতোলিয়া কাতারভিত্তিক সংবাদমাধ্যম কে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ভারত বিকল্প উৎসের দিকে ঝুঁকছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অপরিশোধিত তেল ও গ্যাস আমদানি বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। তবে যুক্তরাষ্ট্রের রফতানি সক্ষমতা থাকলেও তা পুরোপুরি মধ্যপ্রাচ্যের সরবরাহের বিকল্প হয়ে উঠতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
সুমিত রিতোলিয়ার ভাষ্য অনুযায়ী, একই সঙ্গে রাশিয়া থেকেও ভারতের তেল আমদানির পরিমাণ বেড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতা এবং ভূরাজনৈতিক উত্তেজনার কারণে ভারত এখন বহুমুখী জ্বালানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বর্তমানে ভারত সফরে রয়েছেন। তার সফরে জ্বালানি, প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা চলছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির সংকট দীর্ঘায়িত হলে ভারত-যুক্তরাষ্ট্র জ্বালানি সহযোগিতা আরও গভীর হতে পারে।
সুত্রঃআল জাজিরা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au