বাংলাদেশ

এসএসসি পরীক্ষার ব্যবহারিক নিয়ে জরুরি নির্দেশনা

  • 11:47 pm - May 23, 2026
  • পঠিত হয়েছে:৪৮ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ মে- ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত পর্ব শেষ হওয়ার পর আগামী ৭ জুন থেকে শুরু হচ্ছে ব্যবহারিক পরীক্ষা। এ পরীক্ষাকে সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করতে জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

শনিবার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় পরীক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত নিয়ম কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে। বোর্ড জানিয়েছে, ব্যবহারিক পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বা মূল্যায়নে গাফিলতি বরদাশত করা হবে না।

বোর্ড সূত্রে জানা গেছে, এবার আটটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা মান বণ্টন ও নির্দেশনা নির্ধারণ করা হয়েছে। বিষয়গুলো হলো উচ্চতর গণিত, কৃষিশিক্ষা, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, চারু ও কারুকলা, সংগীত এবং গার্হস্থ্য বিজ্ঞান।

উচ্চতর গণিতে শিক্ষার্থীদের দুটি পরীক্ষণ সম্পন্ন করতে হবে। পরিকল্পনা, সঠিক প্রক্রিয়া অনুসরণ, লেখচিত্র বিশ্লেষণ, ফলাফল উপস্থাপন ও মৌখিক পরীক্ষার ওপর ভিত্তি করে ২৫ নম্বর মূল্যায়ন করা হবে।

কৃষিশিক্ষা, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানে লটারির মাধ্যমে নির্ধারিত পরীক্ষণ সম্পন্ন করতে হবে। জীববিজ্ঞানে চিত্র অঙ্কন, পর্যবেক্ষণ ও ফলাফলের ব্যাখ্যার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রসায়নে ব্যবহারিক খাতা জমা বাধ্যতামূলক হলেও এর জন্য আলাদা নম্বর রাখা হয়নি।

চারু ও কারুকলায় পরীক্ষার্থীদের নিজস্ব রঙ, স্কেল, পেন্সিল ও প্রয়োজনীয় উপকরণ সঙ্গে আনতে হবে। সংগীত বিষয়ে সুর, তাল, লয়, উচ্চারণ ও বাণীর যথার্থতা দেখে নম্বর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

গার্হস্থ্য বিজ্ঞানে শিক্ষার্থীদের ডিম, দুধ, চিনি, ভেনিলা এসেন্সসহ প্রয়োজনীয় উপকরণ এবং ব্যবহারিক খাতা সঙ্গে আনতে বলা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, ব্যবহারিক পরীক্ষার পুরো প্রক্রিয়ায় শতভাগ নির্ভুল মূল্যায়ন নিশ্চিত করতে পরীক্ষকদের কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

ইসরায়েলি কট্টরপন্থি মন্ত্রী বেন গাভিরের ওপর নিষেধাজ্ঞা

মেলবোর্ন, ২৪ মে- ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন গাভিরের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স। গাজামুখী মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলার কর্মীদের হেনস্তা ও…

যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়ছে

মেলবোর্ন, ২৪ মে- যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি, সমৃদ্ধ…

২০ টাকা বাকি না দেওয়ায় হিন্দু পান ব্যবসায়ীকে গলা চেপে হত্যা

মেলবোর্ন, ২৪ মে- মানিকগঞ্জের সিংগাইরে মাত্র ২০ টাকা বকেয়া চাওয়াকে কেন্দ্র করে এক পান ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার জয়মন্টপ মাছ…

দুই দেশের সীমান্তে ইসরায়েলের হামলা

মেলবোর্ন, ২৪ মে- যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই লেবানন ও সিরিয়া সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামজুড়ে ব্যাপক…

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন ৬ জন

মেলবোর্ন, ২৪ মে- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক পদ নিশ্চিত করেছেন ছয় কাউন্সিলর। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আঞ্চলিক ও জেলা…

জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ, রাত ১২টা থেকে কার্যকর

মেলবোর্ন, ২৪ মে- আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের পরিবর্তনের প্রেক্ষিতে দেশে জেট ফুয়েলের দাম বড় পরিসরে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au