বাংলাদেশ

‘ওড়না ও টিপ’ বিষয়ে নির্দেশনা

সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ নির্দেশনা বাতিল

  • 4:49 pm - May 25, 2026
  • পঠিত হয়েছে:২১৪ বার
সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ নির্দেশনা বাতিল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ মে- সংবাদ উপস্থাপকদের পোশাক-পরিচ্ছদ নিয়ে জারি করা আলোচিত ও সমালোচিত ‘ড্রেস কোড’ সংক্রান্ত নির্দেশনা শেষ পর্যন্ত বাতিল করেছে বাংলাদেশ বেতার। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার মুখে রোববার (২৪ মে) নতুন অফিস আদেশ জারি করে আগের নির্দেশনা প্রত্যাহার করা হয়।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক (চলতি দায়িত্ব) এএসএম জাহীদের সই করা নতুন অফিস আদেশে বলা হয়, সংবাদ উপস্থাপকদের পোশাক বিষয়ে পূর্বে জারি করা অফিস আদেশটি আর কার্যকর থাকবে না।

এর আগে গত ৪ মে বাংলাদেশ বেতারের কেন্দ্রীয় বার্তা সংস্থার পরিচালক (বার্তা) তানিয়া নাজনীন স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করা হয়েছিল। ফেসবুক লাইভে সংবাদ বুলেটিন সম্প্রচারের বিষয়টি উল্লেখ করে ওই নির্দেশনায় নারী ও পুরুষ সংবাদ উপস্থাপকদের জন্য আলাদা পোশাকবিধি নির্ধারণ করা হয়।

সেই নির্দেশনা অনুযায়ী, নারী সংবাদ উপস্থাপকদের শাড়ি অথবা ওড়নাসহ সালোয়ার-কামিজ পরতে বলা হয়েছিল। একইসঙ্গে বড় আকারের টিপ ব্যবহার না করা এবং একপাশে ওড়না না পরার নির্দেশনাও দেওয়া হয়।

অন্যদিকে পুরুষ সংবাদ উপস্থাপকদের জন্য ফুলহাতা শার্ট ও টাই পরিধানের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে বিশেষ দিবস ও উৎসব উপলক্ষে পাঞ্জাবি পরার সুযোগ রাখা হয়। এছাড়া টি-শার্ট ও গেঞ্জি পরিধান না করার কথাও উল্লেখ ছিল।

সম্প্রতি ওই অফিস আদেশের একটি কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই রাষ্ট্রীয় গণমাধ্যমে সংবাদ উপস্থাপকদের পোশাক নিয়ে এত বিস্তারিত নির্দেশনাকে অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত নিয়ন্ত্রণ হিসেবে আখ্যা দেন।

বিশেষ করে নারী উপস্থাপকদের পোশাক ও সাজসজ্জা নিয়ে আলাদা নির্দেশনা দেওয়াকে অনেকে লিঙ্গবৈষম্যমূলক বলেও সমালোচনা করেন। সমালোচকদের মতে, সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে মূল গুরুত্ব হওয়া উচিত পেশাদারিত্ব, ভাষা, উচ্চারণ ও সংবাদ পরিবেশনের দক্ষতার ওপর, ব্যক্তিগত পোশাকের ধরন নির্ধারণের ওপর নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা প্রশ্ন, আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। সমালোচনার মুখে শেষ পর্যন্ত বাংলাদেশ বেতার আগের নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। ফলে সংবাদ উপস্থাপকদের পোশাকবিষয়ক বহুল আলোচিত সেই ‘ড্রেস কোড’ এখন আর কার্যকর থাকছে না।

এই শাখার আরও খবর

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au