খেলা

রেকর্ডের ম্যাচে রাজস্থানকে হারালো হায়দরাবাদ

  • 3:35 am - March 24, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার

রানবন্যার এক ম্যাচ দেখলো হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম। দুই মিলে তুললো ৫২৮ রান।

এমন রানবন্যার ম্যাচে স্বাগতিক দর্শকদের হতাশ হতে হয়নি। কারণ রানবন্যায় তাদের দল সানরাইজার্স হায়দরাবাদ নয়, ভেসে গেছে রাজস্থান রয়্যালস।

২০২৫ আইপিএলের দ্বিতীয় ম্যাচে আজ ৪৪ রানে জিতেছে হায়দরাবাদ। আগে ব্যাট করে ৬ উইকেটে ২৮৬ রানের অবিশ্বাস্য সংগ্রহ পায় তারা।

আইপিএলের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০২৪ সালে ৩ উইকেটে ২৮৭ রানের রেকর্ডটিও একই দলের।
এমনকি ২০২৪ সালেই তাদের ৩ উইকেটে ২৭৭ রান আছে তালিকার তিনে।
জবাবে ২৪২ রান করে রাজস্থান। এটি তাদের ইতিহাসে সর্বোচ্চ রান। এর আগে ২০২০ সালে পাঞ্জাব কিংসের বিপক্ষে ২২৬ রান করেছিল তারা। দুই দল মিলে ৫২৮ রান, আইপিএলের কোনো ম্যাচের দ্বিতীয় সর্বোচ্চ রান। সর্বোচ্চ রানের রেকর্ডেও আছে হায়দরাবাদের নাম। ২০২৪ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৫৪৯ রান তুলেছিল তারা।

হায়দরাবাদের বিশাল সংগ্রহের মূল নায়ক ইশান কিশান। ৪৭ বলে ১০৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। এই রান করার পথে তিনি ১১টি চার ও ৬টি ছক্কা হাঁকিয়েছেন। এছাড়া ৩১ বলে ৬৭ রান করেছেন ট্রাভিস হেড। বল হাতে ৪ ওভারে ৭৬ রান খরচ করেছেন রাজস্থানের জফরা আর্চার। আইপিএল কামব্যাকে এত রান আর কেউই খরচ করেননি।

জবাব দিতে নামা রাজস্থানকে সাঞ্জু স্যামসন ৩৭ বলে ৬৬ ও ধ্রুব জুরেলের ৩৫ বলে ৭০ রান স্বপ্ন দেখাচ্ছিলেন। ১৪ ওভারেই ৪ উইকেটে ১৬১ রানে তুলে ফেলেছিল সফরকারীরা। কিন্তু পরের ওভারের দ্বিতীয় বলেই জুরেল বিদায় নিলে রানের গতি কমে আসে। শেষদিকে শিমরন হেটমায়ার ২৩ বলে ৪২ রান ও শুভম দুবে ১১ বলে অপরাজিত ৩৪ হারের ব্যবধান অনেকটা কমাতে সক্ষম হন।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au