খেলা

নিরাপত্তা শঙ্কায় মেসির ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত

  • 6:18 pm - May 28, 2026
  • পঠিত হয়েছে:১২৪ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৮ মে- ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় স্থাপিত আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রবল বাতাসে ভাস্কর্যটি বিপজ্জনকভাবে দুলতে দেখা যাওয়ার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গের গণপূর্ত বিভাগ ভাস্কর্যটি পরিদর্শন করে। পরিদর্শনের পর প্রকৌশলীরা জানান, বিশাল আকৃতির এই স্থাপনাটির কাঠামোগত স্থিতিশীলতা ঝুঁকির মুখে রয়েছে এবং দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

পশ্চিমবঙ্গের বিধায়ক শরদ্বত মুখোপাধ্যায় বলেন, আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির এই ভাস্কর্যটি বর্তমানে নিরাপদ অবস্থায় নেই। বিশেষ করে বাতাসে এটি দুলতে দেখা যাওয়ায় আশপাশের মানুষের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

২০২২ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ঐতিহাসিক শিরোপা জয়ের স্মরণে কলকাতায় এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছিল। ভাস্কর্যে মেসিকে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে থাকতে দেখা যায়। গত বছরের ডিসেম্বরে মেসির ভারত সফর উপলক্ষে এটি স্থাপন করা হয়। সেই সফরে উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ এবং আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পলও তার সঙ্গে ছিলেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, ফাইবারগ্লাস ও ধাতব কাঠামো দিয়ে তৈরি বিশাল এই ভাস্কর্যটি শহরের একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে স্থাপন করা হয়েছিল। তবে সাম্প্রতিক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে এর ভারসাম্য নিয়ে উদ্বেগ দেখা দেয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভাস্কর্যটি অপসারণের পাশাপাশি ভবিষ্যতে নিরাপদ কোনো স্থানে পুনঃস্থাপনের বিষয়েও ভাবা হচ্ছে। বিষয়টি নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

এই শাখার আরও খবর

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

ফিফা সভাপতির পদত্যাগ চান লা লিগা সভাপতি তেবাস

মেলবোর্ন, ২২ জুলাই- ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছেন স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

মিথেন গ্যাস লিক ও বিস্ফোরণে সিকিমের সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয়,মৃতের সংখ্যা ২০ ছাড়ানোর আশঙ্কা

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের সিকিমে নির্মীয়মাণ একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা…

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

মেলবোর্ন, ২২ জুলাই- কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au