খেলা

তামিমের জন্য ভারতগামী ফুটবল জাতীয় দলের প্রার্থনা

  • 6:18 am - March 25, 2025
  • পঠিত হয়েছে:৫৩ বার

ক্রিকেট তারকা তামিম ইকবালের অসুস্থতার খবর পৌঁছেছে শিলংয়ে, জাতীয় ফুটবল দলের কাছেও। ভারত ম‍্যাচের আগে নিজেদের শেষ অনুশীলনের সময় দেশের ইতিহাসের সেরা ওপেনারের সুস্থতার জন‍্য প্রার্থনা করেছেন তারা।

এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের ম‍্যাচে মঙ্গলবার ভারতের মুখোমুখি হবে হাভিয়ের কাবরেরার দল। সোমবার প্রথমবারের মতো ম‍্যাচের ভেন‍্যু জওহরলাল নেহেরু স্টেডিয়ামের ঘাসের মাঠে অনুশীলন করেন জামাল ভূইয়া, হামজা চৌধুরীরা।

বাধ‍্য হয়ে গত কিছু দিন ধরে টার্ফে অনুশীলন করছিলেন তারা। ঘাসের মাঠে ফিরতে পারার স্বস্তি ছিল তাদের। তবে তামিমের অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন তারা। মাঠে গোল হয়ে দাঁড়িয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব অধিনায়কের সুস্থতার জন‍্য প্রার্থনা করেন তারা।

ঢাকা প্রিমিয়ার লিগে সোমবার সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে টসের পর অসুস্থ হয়ে পড়েন তামিম। এক দফায় হাসপাতাল ঘুরে খেলার প্রস্তুতি নিতে চান তিনি। পরে ম‍্যাসিভ হার্ট অ‍্যাটাকে মাঠেই জ্ঞান হারিয়ে ফেলেন মোহামেডান অধিনায়ক।

দ্রুততার সঙ্গে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয় তাকে। এনজিওগ্রাম করানো হলে হার্টে একটা ব্লক ধরা পড়ে এবং সঙ্গে সঙ্গে স্টেন্ট বসানো হয়।

আগের তুলনায় কিছুটা ভালো আছেন তামিম। জ্ঞানও ফিরেছে দেশের সর্বকালের সেরা ওপেনারের। চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তিনি। আপাতত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, স্টেন্টিংয়ের পরের এই সময়টা খুব গুরুত্বপূর্ণ।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au