খেলা

তামিমকে নিয়ে চিন্তিত সতীর্থ থেকে শুরু করে আইপিএল ও বিপিএলের দলগুলো

  • 6:35 am - March 25, 2025
  • পঠিত হয়েছে:৬০ বার

হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে আছেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল খান।সোমবার সকালে তার দুই দফা হার্ট অ্যাটাক হয়। প্রথম দফায় সামান্য সমস্যা হলেও দ্বিতীয় দফায় ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়।

এরপর তাকে হাসপাতালে ভর্তি করলে হার্টে ব্লক ধরা পড়ে এবং রিং পরানো হয়।

সাবেক সতীর্থ ও অধিনায়ক মাশরাফী বিন মোত্তর্জা সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমকে নিয়ে দুই দফা পোস্ট দিয়েছেন। সেখানে তিনি প্রথমে লিখেন, ‘‘তোর কাছে যাইতে পারলামনা ভাডি। মহান আল্লাহ তোর সহায় হোক দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় ইনশাআল্লাহ্।’’

এরপর লিখেন, ‘‘মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে ইনশাআল্লাহ।’’

ভারতের সাবেক অলরাউন্ডার মনোজ তিওয়ারি লিখেছেন, ‘‘এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থনা! ? Get well soon Tamim Iqbal! ?

বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ লিখেন, ‘‘তামিম ইকবাল ভাই বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, এবং তার অবস্থা খারাপ। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন। এই কঠিন সময়ে তাকে আপনার প্রার্থনায় রাখুন। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন। ?

তাওহীদ হৃদয় লিখেছেন, ‘‘আজ সকালেও একসাথে কতো হাসি-খুশি ছিলাম!! মুহূর্তেই সব বদলে গেলো!! আপনি অপারেশন থিয়েটারে আর আমরা এদিকে আপনাকে ছাড়া মাঠে ব‍্যস্ত। কেমনটা লাগছিল বলে বোঝাতে পারবো না। আপনাকে আমি হাসি-খুশি দেখতে চাই, হাসপাতালের বিছানায় নয়। জলদি ফিরে আসুন ভাই। আল্লাহপাকের কাছে সেই সকাল থেকেই আপনার জন‍্য প্রার্থনা করছি?।

লিটন দাস লিখেছেন, ‘‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন তামিম ভাই। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের সবার দোয়া আছে আপনার সাথে।’’

জাকের আলী অনিক লিখেছেন, ‘‘তামিম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।’’

ইমরুল কায়েস লিখেছেন, ‘‘আজ মাঠে খেলতে খেলতেই শুনলাম, তামিম গুরুতর অসুস্থ হয়ে পড়েছে ম্যাচের মাঝেই, ঠিক বিকেএসপিতে। খবরটা শোনার পর থেকে মনটা ভারী হয়ে গেছে, এমন কিছু হবে তা কখনো ভাবিনি। ওকে কখনো হার মানতে দেখিনি, আজও জানি ও এই লড়াই জিতবেই। আশা করি, তামিম, তুই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি, দোস্ত! আল্লাহ তোকে দ্রুত সুস্থ করে দিক। দোয়া আর ভালোবাসা রইল তোর জন্য।’’

রিশাদ হোসেন লিখেছেন, ‘‘তামিম ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি। অনেক অনেক দোয়া রইল, আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান।’’

ফরচুন বরিশাল তাদের ফেসবুক পেইজে লিখেছে, ‘‘তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র, দেশের ইতিহাসের অন্যতম সেরা ওপেনিং ব্যাটসম্যান। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বাংলাদেশকে অসংখ্য জয়ের আনন্দ দিয়েছেন, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বমানের একজন ব্যাটসম্যান হিসেবে। সাম্প্রতিক সময়ে তিনি খুব অসুস্থ হয়ে পরেছেন, তাই মহান আল্লাহর নিকট তার দ্রুত সুস্থতা ও মঙ্গল কামনায় সবাই দোয়া করবেন। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে মাঠে ফিরে আসবেন।’’

আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের একটা ছবি পোস্ট করে লিখে, ‘‘Get well soon, Tamim Iqbal ? পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au