বিশ্ব

মুজাফফরাবাদে পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই

  • 4:35 am - June 11, 2026
  • পঠিত হয়েছে:১৭৭ বার
পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ জুন- পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীর অঞ্চলের মুজাফফরাবাদের কাছে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা সব সামরিক সদস্য নিহত হয়েছেন। উড্ডয়নের সময় কারিগরি ত্রুটির কারণে রাশিয়ায় নির্মিত এমআই-১৭ পরিবহন হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বুধবার প্রকাশিত এক বিবৃতিতে আইএসপিআর জানায়, হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই কারিগরি সমস্যার সম্মুখীন হয়। এরপর এটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী ও অনুসন্ধানকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। তবে হেলিকপ্টারে থাকা কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

সামরিক বাহিনীর পক্ষ থেকে হেলিকপ্টারটিতে কতজন কর্মকর্তা ও সেনাসদস্য ছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে আইএসপিআর নিশ্চিত করেছে যে দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন।

দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে কারিগরি ত্রুটির উৎস, উড্ডয়ন-সংক্রান্ত পরিস্থিতি এবং অন্যান্য সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ অসীম মুনির গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে সেনাবাহিনীর সব পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পাকিস্তানে সামরিক উড়োজাহাজ ও হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা এর আগেও ঘটেছে। গত বছরের সেপ্টেম্বরে গিলগিট-বালতিস্তানের দিয়াম জেলায় কারিগরি সমস্যার কারণে সেনাবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাঁচ সেনাসদস্য নিহত হন। এর আগে আগস্টে খাইবার পাখতুনখোয়ার মোহমান্দ জেলায় বৈরী আবহাওয়ার মধ্যে একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হলে দুই পাইলটসহ পাঁচজন প্রাণ হারান।

সাম্প্রতিক এই দুর্ঘটনা পাকিস্তানের সামরিক বাহিনীতে আবারও শোকের ছায়া ফেলেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হেলিকপ্টার বিধ্বস্তের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত মন্তব্য করা হয়নি।

এই শাখার আরও খবর

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au