বিশ্ব

ওমান উপকূলে ভারতীয় জাহাজে হামলা, তিন নাবিক নিখোঁজ

মার্কিন কূটনীতিককে তলব করে কড়া প্রতিবাদ ভারতের

  • 1:19 pm - June 11, 2026
  • পঠিত হয়েছে:২১১ বার
ওমান উপকূলে ভারতীয় জাহাজে হামলা, তিন নাবিক নিখোঁজ । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ জুন-  ওমান উপকূলে একটি ভারতীয় জাহাজে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। হামলার পর জাহাজে থাকা ২৪ জন ভারতীয় নাবিকের মধ্যে ২১ জনকে উদ্ধার করা হলেও এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। এ ঘটনার জেরে নয়াদিল্লি ভারতে নিযুক্ত মার্কিন দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসন মিক্‌সকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ ‘সেট্টেবেলো’-এর ওপর হামলার ঘটনায় তারা গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছে। নিখোঁজ তিন নাবিককে উদ্ধারে ওমান কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজ করছে ভারতের দূতাবাস। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের ওপর ধারাবাহিক হামলা অত্যন্ত উদ্বেগজনক। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের কারণে এ ধরনের ঘটনা বাড়ছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ-নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে।

ভারত তার বিবৃতিতে জোর দিয়ে বলেছে, বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক জলপথে অবাধ ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে নয়াদিল্লি।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি ও পশ্চিম এশিয়া ঘিরে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পাশাপাশি ইরান ও ইসরায়েলের সংঘাতও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায়। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার দাবি করেছে।

এই অস্থির পরিস্থিতির মধ্যেই ভারতীয় জাহাজে হামলার ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত যদি আরও বিস্তৃত হয়, তবে তা শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

নিখোঁজ তিন ভারতীয় নাবিকের সন্ধানে অনুসন্ধান অব্যাহত রয়েছে। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে ভারত সরকার।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au