খেলা

মেক্সিকোর জার্সিতে বিশ্বকাপ ইতিহাস; রোনালদোকেও ছাড়িয়ে গেলেন কিনিয়োনেস

  • 2:43 pm - June 12, 2026
  • পঠিত হয়েছে:৩০ বার
রোনালদোকে পেছনে ফেলা ‘কলম্বিয়ান’ কিনিয়োসের মেক্সিকান ইতিহাস । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ জুন-  ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ইতিহাস গড়েছেন মেক্সিকোর ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের মাত্র ৮ মিনিট ৩২ সেকেন্ডে গোল করে তিনি শুধু বিশ্বকাপের প্রথম গোলদাতাই হননি, গড়েছেন একাধিক অনন্য রেকর্ডও।

 

মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কিনিয়োনেসের গোলেই এগিয়ে যায় স্বাগতিক মেক্সিকো। তার শট দক্ষিণ আফ্রিকার গোলরক্ষকের দুই পায়ের ফাঁক গলে জালে জড়ালে উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। সেই গোলই বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে ২০২৬ আসরের প্রথম গোল হিসেবে জায়গা করে নেয় রেকর্ড বইয়ে।

বিশেষত্ব হলো, হুলিয়ান কিনিয়োনেস জন্মসূত্রে মেক্সিকান নন। কলম্বিয়ার মাগুই পায়ান শহরে জন্ম নেওয়া এই ফরোয়ার্ড পরবর্তীতে মেক্সিকোর নাগরিকত্ব গ্রহণ করে দেশটির জাতীয় দলের হয়ে খেলতে শুরু করেন। ফলে বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম কোনো আসরের প্রথম গোলটি করলেন এমন একজন ফুটবলার, যিনি নিজের প্রতিনিধিত্ব করা দেশের মাটিতে জন্মগ্রহণ করেননি।

কলম্বিয়ার বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা থাকলেও জাতীয় দলে নিয়মিত সুযোগ না পাওয়ায় হতাশ হয়ে পড়েন কিনিয়োনেস। পরে এক মেক্সিকান নারীকে বিয়ে করে নাগরিকত্ব গ্রহণ করেন এবং ২০২৩ সালের নভেম্বরে মেক্সিকো জাতীয় দলে অভিষেক হয় তার।

বিশ্বকাপের প্রথম গোলদাতাদের তালিকায় জায়গা করে নিয়ে কিনিয়োনেস এখন কিংবদন্তি ফুটবলারদের কাতারে। অতীতে এই তালিকায় ছিলেন পেলে, আদেমির, পল ব্রাইটনার, ইয়ুর্গেন ক্লিন্সমান ও ফিলিপ লামের মতো তারকারা।

শুধু বিশ্বকাপেই নয়, ক্লাব ফুটবলেও দুর্দান্ত ফর্মে রয়েছেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। সৌদি প্রো লিগের ক্লাব আল কাদসিয়ার হয়ে গত মৌসুমে ৩১ ম্যাচে ৩৩ গোল করেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচে তার গোলসংখ্যা ৩৭।

এখানেই চমক। একই সময়ে সৌদি আরবের আরেক ক্লাব আল নাসরের হয়ে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ৩০ ম্যাচে ২৮ গোল এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে ৩০ গোল করেছেন। অর্থাৎ গোলসংখ্যার হিসেবে গত মৌসুমে রোনালদোকেও পেছনে ফেলেছেন কিনিয়োনেস।

বর্তমানে মেক্সিকোর হয়ে ২৩ ম্যাচে তিন গোল ও দুটি অ্যাসিস্ট রয়েছে তার। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা গোলটি নিঃসন্দেহে তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলগুলোর একটি। কারণ এই গোলের মাধ্যমে মেক্সিকো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পাওয়ার পাশাপাশি আসরের প্রথম গোলদাতা দলের মর্যাদাও অর্জন করেছে।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইতিহাসের পাতায় নাম লেখানো হুলিয়ান কিনিয়োনেস এখন শুধু মেক্সিকোর নয়, পুরো ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রে। কলম্বিয়ায় জন্ম নেওয়া এই ফরোয়ার্ড দেখিয়ে দিলেন, স্বপ্ন আর পরিশ্রম থাকলে জাতীয়তার সীমানা পেরিয়েও ইতিহাস লেখা সম্ভব।

এই শাখার আরও খবর

প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন ইলন মাস্ক

মেলবোর্ন, ১৩ জুন- যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের বহুল প্রতীক্ষিত তালিকাভুক্তির পর বিশ্বের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা…

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মেলবোর্ন, ১৩ জুন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে সীমান্তবর্তী…

এক ঘণ্টা পর স্বাভাবিক ফেসবুক-মেসেঞ্জার

মেলবোর্ন, ১৩ জুন- প্রায় এক ঘণ্টার বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ মেটার বেশির ভাগ সেবা। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করেই…

হঠাৎ বিভ্রাটে অচল ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম

মেলবোর্ন, ১৩ জুন- বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ ব্যাপক বিভ্রাট দেখা দিয়েছে। শুক্রবার (বাংলাদেশ সময়) রাত পৌনে ৮টার দিকে সমস্যাটি শুরু…

জাল লাইসেন্সে ১৭ বছরে ৯০০-এর বেশি ফ্লাইট, গ্রেপ্তার এয়ার কানাডার সাবেক পাইলট

মেলবোর্ন, ১৩ জুন- কানাডায় প্রয়োজনীয় উচ্চতর পাইলট লাইসেন্স ছাড়াই প্রায় ১৭ বছর ধরে শত শত দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অভিযোগে এয়ার কানাডার এক সাবেক…

বিদ্যালয়ে না গিয়েই ২৩ বছর ধরে বেতন নিচ্ছেন বিএনপি নেতা প্রধান শিক্ষক

মেলবোর্ন, ১৩ জুন- টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জান সেলুর বিরুদ্ধে দীর্ঘ ২৩ বছর ধরে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au