বাংলাদেশ

হঠাৎ বিভ্রাটে অচল ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম

  • 1:47 am - June 13, 2026
  • পঠিত হয়েছে:১৮৯ বার

মেলবোর্ন, ১৩ জুন- বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ ব্যাপক বিভ্রাট দেখা দিয়েছে। শুক্রবার (বাংলাদেশ সময়) রাত পৌনে ৮টার দিকে সমস্যাটি শুরু হলে একযোগে মোবাইল ফোন ও কম্পিউটার থেকে ফেসবুক ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়েন লাখো ব্যবহারকারী।

ব্যবহারকারীরা জানান, ফেসবুকে প্রবেশের চেষ্টা করলে অনেকের স্ক্রিনে ‘সরি, সামথিং ওয়েন্ট রং’ বার্তা দেখা যাচ্ছিল। আবার অনেকেই নিজেদের অ্যাকাউন্টে লগইন করতে পারেননি। লগইনের চেষ্টা করলে ‘এই পেজটি বর্তমানে উপলব্ধ নয়’ ধরনের বার্তা প্রদর্শিত হচ্ছিল।

ওয়েবসাইট ও অনলাইন সেবার কার্যক্রম পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, শুধু ফেসবুকই নয়, একই সময়ে মেটার মালিকানাধীন মেসেঞ্জার ও ইনস্টাগ্রামেও ব্যাপক প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ব্যবহারকারী সেবা বিঘ্নের অভিযোগ জমা দেন।

ব্যবহারকারীদের অনেকে জানান, মেসেঞ্জার থেকে স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাওয়ার পর তারা আর পুনরায় লগইন করতে পারছিলেন না। অন্যদিকে ইনস্টাগ্রামের অনেক পেজ লোড হচ্ছিল না এবং বার্তা আদান-প্রদানেও বিঘ্ন দেখা দেয়।

এই আকস্মিক বিভ্রাটের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর ব্যক্তিগত যোগাযোগ, ব্যবসায়িক কার্যক্রম এবং তথ্য আদান-প্রদানে সাময়িক অচলাবস্থা তৈরি হয়। ফলে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি ও বিরক্তি ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে প্রযুক্তি বিষয়ক কনটেন্ট নির্মাতা ও ইউটিউবার জন কোপল্যান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, মেসেঞ্জার থেকে লগআউট হয়ে যাওয়ার পর তিনি পুনরায় লগইন করতে পারছেন না। একই ধরনের সমস্যার কথা আরও অনেক ব্যবহারকারী জানিয়েছেন।

তবে এই প্রযুক্তিগত সমস্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি মেটা। কখন সেবা পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়েও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সময়সূচি জানানো হয়নি।

প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, সার্ভার বা অবকাঠামোগত কোনো ত্রুটির কারণে এ ধরনের বৈশ্বিক বিভ্রাট ঘটতে পারে। তবে প্রকৃত কারণ জানতে মেটার আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করতে হবে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্বের বিভিন্ন অঞ্চলে ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের সেবা আংশিক বা পুরোপুরি বিঘ্নিত হচ্ছে।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au