বিজ্ঞান ও প্রযুক্তি

এক ঘণ্টা পর স্বাভাবিক ফেসবুক-মেসেঞ্জার

  • 3:14 am - June 13, 2026
  • পঠিত হয়েছে:১৮৯ বার
ফেসবুক-মেসেঞ্জার লোগো। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ জুন- প্রায় এক ঘণ্টার বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ মেটার বেশির ভাগ সেবা। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করেই এসব প্ল্যাটফর্মে প্রবেশ ও ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়েন বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি ব্যবহারকারী।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিভ্রাটের খবর ছড়িয়ে পড়ে। অনেক ব্যবহারকারী অভিযোগ করেন, ফেসবুকের নিউজফিড লোড হচ্ছিল না, মেসেঞ্জারে বার্তা পাঠাতে বিলম্ব হচ্ছিল এবং অনেক ক্ষেত্রে অ্যাপে প্রবেশ করাও সম্ভব হচ্ছিল না। হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারেও একই ধরনের সমস্যার কথা জানান অনেকে।

সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ইজডাউন জানায়, শুক্রবার বিকেলে তারা ফেসবুকের সেবায় বড় ধরনের কারিগরি সমস্যা শনাক্ত করেছে। যুক্তরাষ্ট্র, ফিলিপাইনসহ বিভিন্ন দেশ থেকে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়ে। বাংলাদেশেও সন্ধ্যার পর থেকে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে বিঘ্ন ঘটার অভিজ্ঞতার কথা জানিয়েছেন অনেক ব্যবহারকারী।

বিভ্রাটের সময় সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন বিকল্প প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা তাদের ভোগান্তির কথা তুলে ধরেন। কেউ কেউ জানান, বার্তা পাঠানো বা গ্রহণে বিলম্ব হচ্ছিল, আবার অনেকের ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতেও সমস্যা হচ্ছিল।

তবে কী কারণে এ বিভ্রাট ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি মেটা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিভ্রাটের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

প্রায় এক ঘণ্টা পর ধীরে ধীরে সেবা স্বাভাবিক হতে শুরু করে। পরে ব্যবহারকারীরা আবার ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে সক্ষম হন।

এই শাখার আরও খবর

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au