খেলা

দুই বছর মেয়াদ বাড়লো টাইগারদের হেড কোচ ফিল সিমন্সের

  • 5:08 am - March 26, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ফিল সিমন্সকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে এবার দুই বছরের জন্য আবারো নিয়োগ দিলো বিসিবি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও কোচ থাকবেন বাংলাদেশ দলের সঙ্গে।মঙ্গলবার (২৫ মার্চ) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে। চন্ডিকা হাথুরুসিংহকে ফারুক আহমেদের বোর্ড বরখাস্ত করার পর ফিল সিমন্সকে নিয়োগ দেওয়া হয়। গত বছরের আগস্টে তাকে দায়িত্ব দেয় বিসিবি।

 

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটারদের তালিকায় সিমন্সকে না রাখলেও কাছাকাছি রাখতে হয়। খেলোয়াড়ি জীবনে বেশ সমৃদ্ধ ছিল তার ক্যারিয়ার। ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলতেন সিমন্স। নব্বই দশকে ওয়েস্ট ইন্ডিজের সোনালী সময়ের খেলোয়াড়দের অন্যতম সিমন্স। আয়ারল‌্যান্ড, আফগানিস্তানের সাবেক কোচ সিমন্স। এখন কাজ করছেন পাকিস্তান সুপার লিগে। চ‌্যাম্পিয়নস ট্রফির পরপরই বিসিবি জানিয়েছিল, সিমন্সকে নিয়ে তারা ইতিবাচক। পুনরায় কোচ হওয়ার প্রস্তাব করা হয়েছিল। দুই পক্ষের আলোচনা ও চুক্তি শেষে বিসিসি আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে সিমন্সের নাম ঘোষনা করেছে।

পুনরায় বাংলাদেশে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সিমন্স, ‘‘বাংলাদেশ ক্রিকেটের সাথে দীর্ঘমেয়াদীভাবে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এই দলের মধ্যে প্রতিভা অফুরন্ত এবং আমি বিশ্বাস করি আমাদের একসাথে দুর্দান্ত কিছু অর্জনের সম্ভাবনা রয়েছে। আমি সামনের যাত্রার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’’‘‘ইতিমধ্যেই কিছু ব্যতিক্রমী খেলোয়াড়ের সাথে কাজ করার পর, আমি এই দলে প্রচুর সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাদের দক্ষতা এবং খেলার প্রতি আবেগ আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। একসাথে, আমরা বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারি এবং সত্যিই বিশেষ কিছু তৈরি করতে পারি।’’‘‘

“গত কয়েক মাস ধরে বাংলাদেশ দলের সাথে আমার সময় অবিশ্বাস্যভাবে ফলপ্রসূ হয়েছে। এই দলের মধ্যে শক্তি, প্রতিশ্রুতি এবং ক্ষমতা চিত্তাকর্ষক। আমি এই খেলোয়াড়দের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করতে পেরে উচ্ছ্বসিত।’’

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au