বাংলাদেশ

দিল্লিতে প্রবেশে বাধার মুখে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

  • 1:04 pm - June 15, 2026
  • পঠিত হয়েছে:২০৫ বার
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ জুন- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার, সংস্কৃতি এবং নীতিকৌশলবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশের ক্ষেত্রে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়তে হয়েছে। কূটনৈতিকভাবে আগাম অবহিত করার পরও দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে দীর্ঘ সময় আটকে রাখা হয় বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যায় ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছান জাহেদ উর রহমান। সেখানে সোমবার থেকে শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনব্যাপী বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁর।

সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের প্রধান হিসেবে জাহেদ উর রহমানের অংশগ্রহণের বিষয়টি গত শুক্রবারই দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছিল। প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ সম্পন্ন হওয়ার পরও দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাঁকে ইমিগ্রেশন প্রক্রিয়ায় আটকে রাখা হয়।

জানা গেছে, বিমানবন্দরে প্রায় আড়াই ঘণ্টা তাঁকে অপেক্ষা করতে হয়। এ সময় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁর দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে বাংলাদেশ পক্ষ থেকেও প্রয়োজনীয় যোগাযোগ শুরু হয়।

কূটনৈতিক সূত্রের দাবি, পরবর্তীতে ভারতীয় উচ্চপর্যায়ের নির্দেশনার পর জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এরই মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা ও সৃষ্ট পরিস্থিতির কারণে তিনি সফর বাতিলের সিদ্ধান্ত নেন।

পরে দিল্লিতে অবস্থান না করে সেখান থেকেই কলম্বোর উদ্দেশে রওনা হন তিনি। সেখান থেকে ঢাকায় ফেরার যাত্রা শুরু করেন। সোমবার দুপুরের আগেই তাঁর দেশে পৌঁছানোর কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঘটনাটি নিয়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ঠিক কী কারণে তাঁকে প্রথমে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল, সেটিও স্পষ্ট নয়।

উল্লেখ্য, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক জোট। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ এবং টেকসই উন্নয়ন নিয়ে সংগঠনটি কাজ করে। দিল্লিতে অনুষ্ঠিত জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও প্রতিনিধিদলের নেতৃত্ব নিয়ে শেষ মুহূর্তে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।

এই শাখার আরও খবর

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au