বিশ্ব

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

  • 3:10 am - June 16, 2026
  • পঠিত হয়েছে:২৬৮ বার
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প ।ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৬ জুন- বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগের মধ্যে দেওয়া এই ঘোষণা আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।

সোমবার (১৫ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি দিয়ে ইতোমধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু হয়েছে। এসব জাহাজের মধ্যে অনেকগুলোই জ্বালানি তেলে পূর্ণ এবং নির্ধারিত গন্তব্যের উদ্দেশে নিরাপদে যাত্রা করছে।

মার্কিন প্রেসিডেন্ট জানান, বর্তমানে জাহাজগুলো ‘সাউদার্ন হাইওয়ে’ বা দক্ষিণাঞ্চলীয় করিডোর ব্যবহার করে চলাচল করছে। তার ভাষ্য অনুযায়ী, এই করিডোর এখন সম্পূর্ণ নিরাপদ, সুরক্ষিত এবং ঝুঁকিমুক্ত। ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে কোনো বড় ধরনের বাধার আশঙ্কা নেই।

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, দক্ষিণাঞ্চলীয় করিডোর ছাড়াও ওই অঞ্চলে জাহাজ চলাচলের জন্য একাধিক বিকল্প পথ রয়েছে। যদিও তিনি সেসব রুট সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।

বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি ওমান ও ইরানের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলোর বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস প্রতিদিন এই জলপথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পরিবহন করা হয়। ফলে এখানে কোনো ধরনের অস্থিরতা দেখা দিলে তা সরাসরি আন্তর্জাতিক জ্বালানি বাজার ও তেলের দামের ওপর প্রভাব ফেলে।

সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে ট্রাম্পের এই ঘোষণার পর বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ স্থিতিশীল থাকবে এবং জ্বালানি মূল্য নিয়ন্ত্রণে রাখতে তা ইতিবাচক ভূমিকা রাখবে।

সূত্র: আল-জাজিরা।

এই শাখার আরও খবর

বিচ্ছেদের জল্পনায় জল! দীপাবলির পার্টিতে হাতে হাত রেখে হাজির অভিষেক-ঐশ্বর্যা

দীর্ঘদিন ধরেই তাঁদের দাম্পত্য জীবন নিয়ে নানা জল্পনা বলিউডে। কখনও বিচ্ছেদের গুঞ্জন, কখনও পারিবারিক দূরত্বের খবর। তবে সব জল্পনাকে পিছনে ফেলে আবারও একসঙ্গে দেখা গেল…

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস, এক দিনেই উধাও আড়াই লাখ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের জয়ের পর দেশটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের বিনিয়োগ ও সম্প্রসারণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর জেরে গতকাল বৃহস্পতিবার বড়…

৩২ কেজির ‘কামানের গোলা’ নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের বাগ্‌যুদ্ধ, বেইজিংয়ের দাবি মদের বোতল

পাপুয়া নিউগিনিতে (পিএনজি) উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের একটি সন্দেহজনক বস্তু ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হয়েছে কূটনৈতিক বাগ্‌যুদ্ধ। চীনের তৈরি বলে ধারণা করা…

শ্রমিক আন্দোলন ঘিরে বাংলাদেশে ফের ক্ষমতার পালাবদলের আশঙ্কা কতটা?

বাংলাদেশে তৈরি পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশে আবারও রাজনৈতিক ক্ষমতার পালাবদলের চেষ্টা হতে পারে বলে আশঙ্কার কথা উঠে এসেছে নর্থইস্ট নিউজের একটি অনুসন্ধানী প্রতিবেদনে।…

নেতানিয়াহুর জোটে ভাঙন, রোববার সরকার গঠনের দায়িত্ব পেতে পারেন আইজেনকোট

ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের জন্য রোববারের মধ্যে একজন প্রার্থীকে দায়িত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবর্তে বিরোধী নেতা ও সাবেক…

চুয়াডাঙ্গা বালিকা বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লিখল ছাত্রীরা, পুলিশের জিজ্ঞাসাবাদ

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au