বাংলাদেশ

‘এক দেশে দুই নীতি চলতে পারে না’

গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

  • 3:33 pm - June 16, 2026
  • পঠিত হয়েছে:১৭৯ বার
গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ জুন- গাইবান্ধার পলাশবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা শ্রীরামচন্দ্রের ছবি অবমাননার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে তারা বলেছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ গ্রহণযোগ্য নয় এবং এক দেশে দুই নীতি চলতে পারে না।

সোমবার সন্ধ্যায় ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা কিছু সময় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। মিছিলে জগন্নাথ হলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, উগ্রবাদী কর্মকাণ্ড প্রতিরোধ এবং শ্রীরামচন্দ্রের ছবি অবমাননার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, দেশে সকল ধর্মাবলম্বীর সমান মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিক্ষোভের আগে আয়োজিত সমাবেশে জগন্নাথ হল সংসদের সাধারণ সম্পাদক সুদীপ্ত প্রামাণিক বলেন, নির্বাচনের আগে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষার নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই তার প্রতিফলন দেখা যায় না। তিনি গাইবান্ধার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে আগামী শুক্রবার আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

জগন্নাথ হল সংসদের সহসাধারণ সম্পাদক দ্বীপজয় সরকার বলেন, গত দুই বছরে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, ধর্মীয় অবমাননা ও বিভিন্ন ধরনের সহিংসতার একাধিক ঘটনা ঘটেছে। কিন্তু অধিকাংশ ঘটনার বিচার হয়নি বলে অভিযোগ রয়েছে। তিনি বলেন, আইনের প্রয়োগে বৈষম্য চলতে পারে না এবং রাষ্ট্রকে সবার জন্য সমানভাবে কাজ করতে হবে।

সমাজসেবা সম্পাদক রাম প্রসাদ সাহা বলেন, শ্রীরামচন্দ্র সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পূজনীয় ও আরাধ্য ব্যক্তিত্ব। তাঁর ছবিতে জুতা নিক্ষেপ ও অবমাননাকর আচরণ করে কোটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সমাজে বিভাজন ও অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এসব অপতৎপরতা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তারা গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মাণাধীন রামমূর্তির কাজ পুনরায় শুরু করার দাবিও জানান। তাদের ভাষ্য, একটি ধর্মীয় স্থাপনা বা প্রতীককে ঘিরে কোনো ধরনের উসকানি বা সহিংসতা বরদাশত করা উচিত নয়।

উল্লেখ্য, গত ১২ জুন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নির্মাণাধীন একটি রামমূর্তির বিরোধিতা করে আয়োজিত এক সমাবেশ চলাকালে কয়েকজন ব্যক্তি সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা শ্রীরামচন্দ্রের ছবিতে জুতা নিক্ষেপ ও অবমাননাকর আচরণ করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এই শাখার আরও খবর

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au