ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা
হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…
আগামী ঈদুল আজহায় ‘তাণ্ডব’ নিয়ে আসছেন রায়হান রাফী। ইতোমধ্যে শুটিং শুরু করেছেন শাকিব খান। আগামী ২৮ মার্চ নায়কের জন্মদিনে ফার্স্ট লুক প্রকাশ করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ।
সিনেমাটির শুটিং শুরু হলেও এতে শাকিবের বিপরীতে কে থাকছেন তা ঈদের পর প্রকাশ্যে আনবেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন নির্মাতা।
তবে খোঁজ নিয়ে জানা গেছে , ‘তাণ্ডবে’ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। এটিই হচ্ছে যাচ্ছে সাবিলার প্রথম সিনেমা। সিনেমাটির বিশেষ একটি চরিত্রে কাজ করছেন জয়া আহসান। এছাড়া সিনেমাটিতে মাত্র ৪০ সেকেন্ডের একটি ক্যামিও দিতে পারেন ঢালিউডের আরেক চিত্রনায়ক।
সিনেমাটির এক প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে আরও জানা গেছে, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প।
যদিও এই সিনেমা নিয়ে এখনই আনুষ্ঠানিক কোন মন্তব্য করতে চান না সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা। ‘তাণ্ডব’ এর গল্প রায়হান রাফির নিজের। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au