বিশ্ব

তুরস্কের সংস্থার দাবি

অপারেশন সিঁদুরের পর ভারতে ব্যবসা হারিয়ে প্রায় ৪,৭০০ কোটি টাকা ক্ষতি

  • 1:15 pm - June 18, 2026
  • পঠিত হয়েছে:২৩০ বার
অপারেশন সিঁদুরের পর ভারতে ব্যবসা হারিয়ে প্রায় ৪,৭০০ কোটি টাকা ক্ষতি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ জুন- ভারতের ‘অপারেশন সিঁদুর’-পরবর্তী সময়ে দেশটিতে ব্যবসা পরিচালনার অনুমোদন হারিয়ে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার বা প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছে তুরস্কভিত্তিক বিমানবন্দর সেবাদানকারী প্রতিষ্ঠান সেলেবি। সংস্থাটির চেয়ারম্যান ক্যানান সেলিবিয়েগলু এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে ক্যানান সেলিবিয়েগলু বলেন, ২০২৫ সালের মে মাসে ভারত সরকার যে সিদ্ধান্ত নেয়, সেটি তাদের প্রতিষ্ঠানের ইতিহাসে সবচেয়ে কঠিন ও বেদনাদায়ক অধ্যায়গুলোর একটি। তাঁর দাবি, ভারতের বিভিন্ন বিমানবন্দরে দীর্ঘদিনের ব্যবসা, বিনিয়োগ ও অবকাঠামো কার্যক্রম একদিনের মধ্যেই কার্যত বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, বহু বছর ধরে গড়ে তোলা কার্যক্রম রাতারাতি ভেঙে পড়ে। সংস্থার হাজার হাজার কর্মীকে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয় এবং ব্যবহৃত যন্ত্রপাতি ও অন্যান্য সম্পদ বাজেয়াপ্ত করা হয়। তাঁর ভাষ্যমতে, মাত্র একদিনের মধ্যে প্রায় ১০ হাজার কর্মী অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরিত হন।

ভারতের দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুসহ নয়টি বিমানবন্দরে পণ্য পরিবহন, গ্রাউন্ড হ্যান্ডলিং এবং বিমানবন্দর ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করত সেলেবি। তবে ‘অপারেশন সিঁদুর ’-এর সময় ভারতের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যুরো তাদের নিরাপত্তা-সংক্রান্ত অনুমোদন বাতিল করে দেয়। এর ফলে দেশটিতে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও এলাকায় এক জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন। ওই হামলার পেছনে পাকিস্তান-সমর্থিত জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগ তোলে ভারত। যদিও পাকিস্তান এ অভিযোগ প্রত্যাখ্যান করে।

এরপর ভারত ‘অপারেশন সিঁদুর ’ নামে সামরিক পদক্ষেপ গ্রহণ করে এবং পাকিস্তানের ভূখণ্ডে অবস্থিত বলে দাবি করা কয়েকটি জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়। ওই সময় তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানের প্রতি সমর্থন জানায়। এরপরই তুরস্কের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে ভারতের পক্ষ থেকে কঠোর অবস্থান গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে সেলেবির নিরাপত্তা অনুমোদন বাতিল করা হয়েছিল বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সেলেবির চেয়ারম্যানের দাবি, ভারতের ওই সিদ্ধান্ত শুধু আর্থিক ক্ষতিই সৃষ্টি করেনি, বরং প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের আন্তর্জাতিক ব্যবসায়িক কার্যক্রমেও বড় ধরনের ধাক্কা দিয়েছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে নতুন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au