বাংলাদেশ

দুই দিনের ব্যবধানে মধুখালীতে ফের মন্দিরের প্রতিমা ভাঙচুর

  • 4:37 am - June 19, 2026
  • পঠিত হয়েছে:১৬৩ বার
দুই দিনের ব্যবধানে মধুখালীতে ফের মন্দিরের প্রতিমা ভাঙচুর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জুন- ফরিদপুরের মধুখালী উপজেলায় দুই দিনের ব্যবধানে আবারও একটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে উপজেলার মেঘচামী ইউনিয়নের শতবর্ষী বামুন্দী সার্বজনীন কালীমন্দিরে দুর্বৃত্তরা হামলা চালিয়ে একটি শিবমূর্তির মাথা ভেঙে ফেলে। পরপর দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বামুন্দী সার্বজনীন কালীমন্দিরটি এলাকার একটি প্রাচীন ধর্মীয় উপাসনালয়। মন্দিরটির চারপাশে পাকা দেয়াল ও গ্রিল থাকলেও দুর্বৃত্তরা রাতের অন্ধকারে গ্রিলের ফাঁক দিয়ে বাঁশ বা লাঠি প্রবেশ করিয়ে ভেতরে থাকা শিবমূর্তির মাথা ভেঙে দেয়। ঘটনার সময় মন্দিরে কেউ উপস্থিত ছিলেন না।

মন্দিরের পূজারী বিনয় কৃষ্ণ বিশ্বাস বৃহস্পতিবার ভোরে মন্দিরে গিয়ে প্রতিমার ভাঙা অংশ দেখতে পান। পরে তিনি বিষয়টি মন্দির পরিচালনা কমিটি এবং স্থানীয় বাসিন্দাদের জানান। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মন্দিরে ভিড় করেন।

বামুন্দী সার্বজনীন কালীমন্দির কমিটির সভাপতি রঞ্জন সরকার বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করছে। তিনি দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে এ নিয়ে একই এলাকায় দুই দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটল। এর আগে সোমবার দিবাগত রাতে বামুন্দী বাজারের একটি কালীমন্দিরে কালীদেবীর প্রতিমা ভাঙচুর করা হয়। ওই ঘটনায়ও স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।

বামুন্দী বাজার কমিটির সভাপতি নিরোদ চক্রবর্তী জানান, সোমবার রাতের ঘটনার পর এখনো কোনো মামলা করা হয়নি। কারা প্রতিমা ভাঙচুর করেছে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকায় মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন।

তবে স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করেন, প্রথম ঘটনার পর পুলিশকে জানানো হলে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাটি বেশি প্রচার না করার এবং দ্রুত ভাঙা প্রতিমা বিসর্জন দেওয়ার পরামর্শ দেন। তাদের দাবি, ওই পরামর্শের ভিত্তিতেই বাজারের মন্দিরে ভাঙচুর হওয়া প্রতিমাটি মঙ্গলবার সন্ধ্যায় বিসর্জন দেওয়া হয়।

যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুকদেব রায়। তিনি বলেন, কোনো ঘটনা চেপে যাওয়ার পরামর্শ দেওয়ার প্রশ্নই ওঠে না। তিনি বলেন, “আমি কেন কোনো ঘটনা গোপন করতে বলব বা মামলা নিতে অস্বীকৃতি জানাব? বাজারের মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় এখনো মামলা করার সুযোগ রয়েছে। পাশাপাশি সর্বশেষ বামুন্দী সার্বজনীন কালীমন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায়ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থানীয়রা বলছেন, পরপর দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় এলাকায় আতঙ্ক ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাগুলোর পেছনে কারা জড়িত এবং দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au