খেলা

হাসপাতাল থেকে চাইলে বাসায় ফিরতে পারেন তামিম

  • 3:38 am - March 27, 2025
  • পঠিত হয়েছে:৫১ বার
ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ। ছবিঃ সংগৃহীত

মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন তামিম ইকবাল। গত ২৪ মার্চ দেশসেরা ওপেনার বুকে ব্যথা নিয়ে ভর্তি হন হাসপাতালে। পরে জানা যায় হার্ট অ্যাটাক। সেই সময়ের থমথমে পরিস্থিতি সামাল দিয়ে অবশ্য এখন ভালো আছেন তামিম। হার্টে পরানো হয়েছে রিং। সাভারের কেপিজে হাসপাতাল থেকে স্থানান্তর করা হয়েছে ঢাকার এভারকেয়ারে।

এভারকেয়ারে চিকিৎসাধীন তামিমের বর্তমান অবস্থা সম্পর্কে জানিয়েছেন তার চাচা আকরাম খান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান আজ বুধবার (২৬ মার্চ) মিরপুরে মাঠে নামেন স্বাধীনতা দিবসের বিশেষ ম্যাচ খেলতে। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিমের অবস্থা জানান সাবেক এই অধিনায়ক।

আকরাম খান বলেন, ‘এভারকেয়ারে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডাক্তারের সঙ্গে কথা হয়েছে। যেভাবে আছে, যদি আরও ২/৩ দিন থাকে, তাহলে আমরা তাকে বাসায় নিয়ে আসতে পারব। তার চিকিৎসা যা হওয়ার হচ্ছে। তবে, পরিবারের সিদ্ধান্তের পর আমরা যত দ্রুত সম্ভব দেশের বাইরে নিয়ে যাব। ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে চিন্তামুক্ত হতে চাচ্ছি আমরা।

সাভারের কেপিজে হাসপাতাল থেকে মঙ্গলবার সন্ধ্যায় এভারকেয়ারে আনা হয় তামিমকে। প্রথমে অবশ্য বলা হয়েছিল, ঢাকায় যেতে তামিমের আরও কয়েকদিন লাগতে পারে। পরে অবস্থার উন্নতি হলে ডাক্তাররা ঢাকায় আসার ছাড়পত্র দেন বাংলাদেশ ক্রিকেটের এই কিংবদন্তিকে।

এই শাখার আরও খবর

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

মেলবোর্ন, ২৯ মে- বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। সেই দলেই জায়গা পেয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au