খেলা

গ্রেফতার ম্যারাডোনার দেহরক্ষী

  • 3:44 am - March 27, 2025
  • পঠিত হয়েছে:৪৪ বার
ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ। ছবিঃ সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২০ সালে না ফেরার দেশে পাড়ি জমান ডিয়েগো ম্যারাডোনা। তবে আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুর পরেই তার পরিবার অভিযোগ করেন চিকিৎসার অবহেলার কথা। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ৭ চিকিৎসকের বিরুদ্ধে আদালতে চলছে বিচারও।

রদ্রিগোকে বিদ্রুপ পারদেসের, ‘আমার বিশ্বকাপ ও কোপা আমেরিকা আছে, তোমার কিছুই নেই’

বিচারকাজ চলার সময়ই নতুন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত সেই ব্যক্তি হচ্ছেন ম্যারাডোনার সাবেক দেহরক্ষী হুলিও কোরিয়া। তাকে গ্রেপ্তার করার কারণ হিসেবে বার্তা সংস্থা এপিসহ অনেক গণমাধ্যম জানিয়েছে, তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। গতকাল তার সাক্ষ্য নেওয়ার সময় প্রসিকিউটররা বেশ কয়েবার বাধা দেন।
আদালতে দেহরক্ষীর দাবি, ম্যারাডোনার মৃত্যুর সময় ফুটবল কিংবদন্তির ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকের সঙ্গে কোনো কথাই হয়নি তার।

তবে তদন্তে জানা যায় মৃত্যুর আগে ও পরে লুক-কোরিয়ার মধ্যে বার্তা আদান-প্রদান হয়েছে। পরে সেগুলো প্রকাশ্যে এসেছে। অপরাধ প্রমাণিত হলে ৫ বছরের কারাদণ্ড হতে পারে কোরিয়ার।
আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের সান ইসিদরোয় বিচার কাজ চলছে।
সেখানে ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত ৮ জনের মধ্যে ৭ জনের বিরুদ্ধে আনিত অভিযোগে বিচার কার্যক্রম চলছে। সেই ৭ জনের মধ্যে আছেন- একজন করে নিউরোসার্জন, মনোরোগবিদ, মনোবিজ্ঞানী, মেডিক্যাল কো-অর্ডিনেটর, নার্স কো-অর্ডিনেটর, চিকিৎসক এবং রাতের বেলার নার্স। দোষী সাব্যস্ত হলে ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে তাদের।

এই শাখার আরও খবর

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

মেলবোর্ন, ২৯ মে- বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। সেই দলেই জায়গা পেয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au