অস্ট্রেলিয়া

সিডনিতে বিশ্বকাপ ম্যাচ দেখানোর সময় ফ্লেয়ারের আঘাতে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি এক দর্শক

  • 6:30 pm - June 20, 2026
  • পঠিত হয়েছে:২১১ বার
সিডনিতে বিশ্বকাপ ম্যাচ দেখানোর সময় ফ্লেয়ারের আঘাতে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি এক দর্শক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ জুন- অস্ট্রেলিয়ার সিডনিতে বিশ্বকাপ ফুটবল ম্যাচের সরাসরি সম্প্রচার চলাকালে ফ্লেয়ারের আঘাতে এক ব্যক্ত দগ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোরে সিডনির ডার্লিং হারবার এলাকার টাম্বালং পার্কে অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দল সকেরুজ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার বিশ্বকাপ ম্যাচ সরাসরি দেখানোর আয়োজন করা হয়েছিল। ম্যাচ চলাকালে স্থানীয় সময় সকাল প্রায় ৬টা ১৫ মিনিটে দর্শকদের ভিড়ের মধ্যে কয়েকটি ফ্লেয়ার জ্বালানো হয়। এতে একজনের মুখ ঝলসে যায়।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, ঘটনাস্থলে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা ফ্লেয়ার জ্বালানোর অভিযোগে ভিড়ের মধ্যে অভিযান চালিয়ে দুই ২০ বছর বয়সী যুবককে আটক করেন। অভিযোগ রয়েছে, তারা ম্যাচ চলাকালে দুটি ফ্লেয়ার প্রজ্বলিত করেছিলেন।

এ সময় আরেক ২০ বছর বয়সী যুবক একটি ফ্লেয়ারের আঘাতে মুখে আহত হন। ঘটনাস্থলেই নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স সার্ভিসের চিকিৎসাকর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে মুখমণ্ডলে দগ্ধ হওয়ার লক্ষণ দেখা দিলে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য সেন্ট ভিনসেন্টস হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুই যুবকের বিরুদ্ধে জনসমাগমস্থলে উজ্জ্বল আলোক সংকেত বা বিপদসংকেত বহনের অভিযোগে মামলা করা হয়েছে। পরে শর্তসাপেক্ষে তাদের জামিন দেওয়া হয়। আগামী ১৫ জুলাই ডাউনিং সেন্টার স্থানীয় আদালতে তাদের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার কারণ ও এর সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

এদিকে বিশ্বকাপের স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচ দেখতে দেশজুড়ে বিভিন্ন স্থানে হাজারো সমর্থক জড়ো হয়েছিলেন। ভোর থেকেই সমর্থকদের উপস্থিতিতে দর্শনকেন্দ্রগুলো মুখর ছিল। তবে সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হয় অস্ট্রেলিয়া।

পুলিশ জনসমাগমে ফ্লেয়ার ব্যবহারের ঝুঁকির বিষয়ে সতর্ক করে জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড দর্শকদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে। তাই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রঃ স্কাই নিউজ

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au