বাংলাদেশ

সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত না হওয়া স্বাধীনতার চেতনার পরিপন্থী: মৃত্যুঞ্জয় ধর ভোলা

  • 11:48 pm - June 20, 2026
  • পঠিত হয়েছে:১৮৩ বার
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটি । ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২০ জুন- স্বাধীনতার ৫৫ বছর পরও দেশে ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল ও ধর্মীয় অধিকারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধ কোনো একক ধর্মীয় গোষ্ঠীর জন্য হয়নি; বরং হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার, মর্যাদা ও নিরাপদ জীবনের স্বপ্ন নিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু বাস্তবতা হলো, আজও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নিজেদের অধিকার ও নিরাপত্তার জন্য সংগ্রাম করতে হচ্ছে।

শুক্রবার বিকেলে সিলেটের মোগলাবাজারে শ্রীশ্রী সর্বানন্দ ভৈরব গ্রীবা মহাপীঠ রক্ষী শিব মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মোগলাবাজার থানা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে মৃত্যুঞ্জয় ধর ভোলা সম্প্রতি গাইবান্ধায় সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা শ্রীরামকে নিয়ে ঘটে যাওয়া অবমাননাকর ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে একটি গোষ্ঠী সমাজে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেবল ধর্মীয় উৎসব আয়োজনের সংগঠন নয়। এটি দেশের সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার রক্ষার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। দেশের যেখানেই সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন কিংবা বৈষম্যের ঘটনা ঘটবে, সেখানেই সংগঠনটি প্রতিবাদ ও অধিকার রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।

অধিকার আদায়ের সংগ্রামে ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নিরাপত্তা, মর্যাদা এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হলে সব বিভেদ ভুলে সনাতনী সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ শক্তির সামনে কোনো অপশক্তিই টিকতে পারবে না।

মোগলাবাজার থানা শাখার সভাপতি মনমোহন দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে শুভ উদ্বোধন করেন সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশ। তিনি সনাতন সংস্কৃতির বিকাশ, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পারস্পরিক সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শ্যামল ধর, সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শৈলেন কুমার কর, সহ-কোষাধ্যক্ষ চন্দ্র শেখর দে চপল, সহ-সাংগঠনিক সম্পাদক সঞ্জীব দত্ত, প্রচার সম্পাদক পিনাক কর, সহ-পূজা সম্পাদক অখিল সরকার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নন্দন চন্দ্র পাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক অর্পণ দাশসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ এবং স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের শেষ পর্বে মনমোহন দেবনাথকে সভাপতি এবং বিশ্বজিৎ দাশকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মোগলাবাজার থানা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষার আন্দোলন আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au