বিনোদন

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ঐশ্বরিয়া

  • 8:33 pm - March 27, 2025
  • পঠিত হয়েছে:৪৩ বার

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়। বুধবার মুম্বাইয়ের রাস্তায় তার গাড়িতে পেছন থেকে ধাক্কা মেরেছে একটি বাস!
ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন করপোরেশনের একটি বাস অভিনেত্রীর গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা দেয়।

অভিনেত্রীর টয়োটা ভেলফায়ার মডেলের গাড়িতে বাসটির ধাক্কার পর রাস্তায় ভিড় জমে যায়। ঐশ্বরিয়ার দেহরক্ষীরা তৎক্ষণাৎ পরিস্থিতি সামাল দেন। তারপর গাড়িটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে দেখা যায়।

এদিকে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে, ওই সদময় গাড়িতে ছিলেন না ঐশ্বরিয়া। কোনও কিছুই হয়নি অভিনেত্রীর। সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। কাজেই চিন্তার কিছু নেই। অভিনেত্রী ঠিক আছেন শোনার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভক্তরা।

এই শাখার আরও খবর

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

বিশ্বের ‘সবচেয়ে সুন্দরী’ নারী হ্যাথাওয়ের পরিচয় কী

মেলবোর্ন, ২২ এপ্রিল- পিপল ম্যাগাজিনের ‘ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল’ বিশেষ সংখ্যার কভার তারকা হিসেবে নির্বাচিত হয়েছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। এই স্বীকৃতিকে তিনি এখনো “অবিশ্বাস্য” বলে…

হুজ হু সম্মাননা পেলেন ববিতা, উৎসর্গ করলেন তরুণ প্রজন্মকে

মেলবোর্ন, ২১ এপ্রিল- দেশের খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী ববিতা এ বছর আন্তর্জাতিক ‘হুজ হু’ সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৮ এপ্রিল রাজধানীর ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত…

বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরতকে তলব

মেলবোর্ন, ২১ এপ্রিল- বাংলাদেশে গম পাঠানোকে ঘিরে ওঠা রেশন দুর্নীতি মামলায় ভারতীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরত জাহানকে তলব…

২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

মেলবোর্ন, ২০ এপ্রিল- পপ সংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসন-এর জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ আগামী ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে…

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন জনপ্রিয় মার্কিন র‍্যাপার

মেলবোর্ন, ১৯ এপ্রিল-  যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের একটি ম্যাকডোনাল্ডস আউটলেটে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় মার্কিন র‍্যাপার ও সংগীতশিল্পী আইস স্পাইস। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au