বাংলাদেশ

২৮ জুন থেকে আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

  • 8:45 pm - June 25, 2026
  • পঠিত হয়েছে:১৪০ বার
২৮ জুন থেকে আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ জুন- বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটক ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন (রোববার) থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ইস্যুর কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দুই দেশের মধ্যে যোগাযোগ ও জনগণের যাতায়াত স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, আগামী রোববার থেকে বাংলাদেশি নাগরিকরা আবার পর্যটক ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং পর্যায়ক্রমে ভিসা প্রদান কার্যক্রম চালু হবে।

এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন ভারতের নতুন হাইকমিশনার। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাঁর দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়। পরে তিনি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

সংবাদ সম্মেলনে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও পর্যটন খাতের যোগাযোগ আরও জোরদার করতে ভারত আগ্রহী। পর্যটক ভিসা চালুর মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভারতের পর্যটক ভিসা পুনরায় চালুর খবরে বাংলাদেশের ভ্রমণপ্রেমী, চিকিৎসা গ্রহণে ভারতে যেতে আগ্রহী ব্যক্তি এবং পর্যটন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে প্রতিবছর বিপুল সংখ্যক বাংলাদেশি চিকিৎসা, ভ্রমণ ও কেনাকাটার উদ্দেশ্যে ভারতে যান।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন করে ট্যুরিস্ট ভিসা চালুর ফলে দুই দেশের মধ্যে যাত্রী চলাচল বৃদ্ধি পাবে এবং পর্যটন ও সেবাখাতেও ইতিবাচক প্রভাব পড়বে। ভারতীয় হাইকমিশন শিগগিরই ভিসা আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য নির্দেশনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে জানা গেছে।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au