বিশ্ব

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

আতঙ্কে সরিয়ে নেওয়া হলো শতাধিক মানুষ

  • 2:50 am - June 27, 2026
  • পঠিত হয়েছে:১৬৩ বার
চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ উঁচু ভবন ‘সিটিক টাওয়ারে’ একটি বিমান আঘাত হেনেছে।ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৭ জুন- চীনের রাজধানী বেইজিংয়ের ১০৯ তলা বিশিষ্ট সিটিক টাওয়ারে (চায়না জুন) একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার বিকেলে ঘটে যাওয়া এ দুর্ঘটনার পরপরই ভবনটি খালি করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় সেখানে অবস্থানরত মানুষদের। ঘটনাস্থলে দ্রুত দমকল বাহিনী, পুলিশ ও অ্যাম্বুলেন্স মোতায়েন করে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, ভবনের ওপর আঘাত হানার পর উপরের অংশ থেকে ধ্বংসাবশেষ নিচে পড়ে। ভবনের নিচে বিমানের লেজের একটি অংশ এবং ক্ষতিগ্রস্ত একটি ট্যাক্সিক্যাবও দেখা গেছে। দুর্ঘটনার পর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং সাধারণ মানুষের প্রবেশ সীমিত করা হয়।

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিমানটির মালিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়নি। বিমানে কতজন আরোহী ছিলেন, সেটি কোথা থেকে উড্ডয়ন করেছিল কিংবা কী কারণে ভবনে আঘাত হেনেছে, সে বিষয়েও এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিমানের নিবন্ধন নম্বর বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, এটি চীনে তৈরি সানওয়ার্ড এসএ-৬০এল অরোরা মডেলের একটি হালকা স্পোর্টস বিমান। বিমানটি একটি স্থানীয় জেনারেল এভিয়েশন কোম্পানির মালিকানাধীন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিমান পর্যবেক্ষণ সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, দুর্ঘটনার আগে বিমানটির উড্ডয়নপথ স্বাভাবিক রুট থেকে বিচ্যুত হয়েছিল। তবে এটি যান্ত্রিক ত্রুটি, নিয়ন্ত্রণ হারানো নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

উল্লেখ্য, চলতি বছরের ১ মে থেকে বেইজিংয়ে নতুন নিরাপত্তা বিধি কার্যকর হয়েছে। ওই বিধি অনুযায়ী সরকারি অনুমতি ছাড়া ড্রোন কেনা, ভাড়া নেওয়া বা উড়ানো কার্যত নিষিদ্ধ করা হয়েছে। সাম্প্রতিক এই বিমান দুর্ঘটনার পর রাজধানীর আকাশপথের নিরাপত্তা ও বেসামরিক উড্ডয়ন নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

এই শাখার আরও খবর

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au