বাংলাদেশ

রাজধানীতে ভাড়া বাসা থেকে নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • 3:52 am - June 27, 2026
  • পঠিত হয়েছে:২১৮ বার
রাজধানীতে ভাড়া বাসা থেকে নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২৭ জুন- রাজধানীর শাহবাগে ভাড়া বাসা থেকে ফারা ফেরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় আজিজ সুপার মার্কেট ভবনের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দুর্গন্ধ পেয়ে ভবনের বাসিন্দারা পুলিশে খবর দিলে ঘটনাটি সামনে আসে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের ১৪ তলার একটি কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। পরে তারা শাহবাগ থানা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের বোন নুজুলা ফেরদৌসের উপস্থিতিতে কক্ষের দরজা খুলে ফারা ফেরদৌসের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত ফারা ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার মো. আ. রশিদের মেয়ে। তিনি রাজধানীর আজিজ সুপার মার্কেট ভবনের ১৪ তলার ৮/১ নম্বর কক্ষে একা বসবাস করতেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক জানান, স্বজনদের তথ্য অনুযায়ী ফারা ফেরদৌস একজন চিকিৎসক ছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ), যা আগে পিজি হাসপাতাল নামে পরিচিত ছিল, কার্ডিওভাসকুলার বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছিলেন। তিনি ৩৯তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেছিলেন।

পুলিশ আরও জানায়, গত ২৩ জুন পরিবারের সদস্যদের সঙ্গে ফারা ফেরদৌসের সর্বশেষ কথা হয়েছিল। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি। শুক্রবার দুর্গন্ধের খবর পেয়ে ঘটনাটি প্রকাশ্যে আসে।

এসআই একরামুল হক বলেন, মরদেহটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, এটি স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা নিশ্চিত হতে সব দিক বিবেচনায় রেখে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই শাখার আরও খবর

এপিকে দেওয়া সাক্ষাৎকার: ‘যেকোনো মূল্যে ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা’

মৃত্যুদণ্ডের রায়, গ্রেপ্তার কিংবা কারাবরণের আশঙ্কা থাকলেও দেশে ফেরার সিদ্ধান্তে অনড় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নির্বাসিত জীবন ছেড়ে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার কথা জানিয়েছেন…

বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জের সদর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে জাহেদ বেপারী (৫০) নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (৪ নভেম্বর) রাত…

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি…

যুবদল নেতার ভয়ে অফিসে যাচ্ছেন না উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুপ্রভা রাণী

পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রাণীকে কার্যালয়ে আড়াই ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ রেখে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের…

অবশেষে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিন গেলেন ৮৩৬ পর্যটক

অবশেষে সব অনুমোদন জটিলতা কাটিয়ে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে শুরু হয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ৮৩৬ পর্যটক নিয়ে দ্বীপের উদ্দেশে ছেড়ে যায়…

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১৫৬তম জন্মবার্ষিকী আজ

আজ ৫ নভেম্বর, উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, প্রখ্যাত আইনজীবী, রাজনীতিবিদ ও সমাজসংস্কারক দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১৫৬তম জন্মবার্ষিকী। ১৮৭০ সালের এই দিনে কলকাতায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au