১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার
বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…
মেলবোর্ন, ২৭ জুন- রাজধানীর কাঁটাবনের একটি আবাসিক ভবনের দুটি ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে আগুন লাগার এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ৩টা ৮ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার পর ভবনের ভেতর থেকে দগ্ধ অবস্থায় দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন মো. জনি (২৫) ও মো. আব্দুস সালাম (১৯)। গুরুতর দগ্ধ জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আব্দুস সালামকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর ভবনটি তল্লাশি করে নিশ্চিত হওয়া গেছে যে ভেতরে আর কেউ আটকে নেই। নতুন করে কোনো হতাহত বা নিখোঁজের খবরও পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থল পরিদর্শনের পর আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের দুটি ফ্ল্যাটের বিভিন্ন আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে। আগুনের সঠিক কারণ জানতে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au