বাংলাদেশ

মক্তবের শিশুকে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন আটক

  • 3:54 pm - June 27, 2026
  • পঠিত হয়েছে:১৪৫ বার
মক্তবের শিশুকে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন আটক।ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৭ জুন- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি মক্তবে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের মুয়াজ্জিন ও মক্তবের শিক্ষককে আটক করেছে পুলিশ। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার কামারপাড়া ইউনিয়নের কিশামতবাগচী আকন্দপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম মনির মিয়া (২০)। তিনি ওই এলাকার মিলন মিয়ার ছেলে এবং কিশামতবাগচী আকন্দপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ও মক্তব শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলেও শিশুটি মক্তবে পড়তে যায়। মক্তবের পাঠ শেষ হওয়ার পর অন্য শিক্ষার্থীরা চলে গেলেও অভিযুক্ত শিক্ষক কৌশলে শিশুটিকে সেখানে আটকে রাখেন। পরে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা।

ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে শিশুটির অভিভাবক আতোয়ার রহমান জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মনির মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৯৯৯ থেকে তথ্য পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই শাখার আরও খবর

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au