খেলা

হামজার সান্নিধ্যে লিটন দাস!

  • 10:33 pm - March 27, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা।

বাংলাদেশ ফুটবলে নতুন উন্মাদনার নাম হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে তার। শিলংয়ে গোলশূন্য ড্র হওয়া সেই ম্যাচে তিনি দিয়েছেন সেরা পারফরম্যান্সের ছাপ।

আজ (বৃহস্পতিবার) ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ছেন এই প্রবাসী ফুটবলার। যোগ দেবেন ইএফএল চ্যাম্পিয়নশিপে তার দল শেফিল্ড ইউনাইটেডে। তবে দেশ ছাড়ার আগেই তাকে ঘিরে উন্মাদনা থামেনি। এবার সেই উচ্ছ্বাসে শামিল হলেন বাংলাদেশের ক্রিকেট তারকা লিটন দাস।

দুই ভিন্ন অঙ্গনের তারকার দেখা হওয়ায় মুহূর্তটি স্মরণীয় করে রাখতে ভুল করেননি লিটন। হামজার সঙ্গে ছবি তুলে নিজের ফেসবুক পেজে পোস্ট করে তিনি লিখেছেন, ‘হামজা চৌধুরীর সঙ্গে দেখা হওয়াটা দারুণ এক অভিজ্ঞতা। তিনি ভীষণ বিনয়ী ও অসাধারণ একজন মানুষ। বাংলাদেশ ফুটবলের সঙ্গে তার সুন্দর ভবিষ্যৎ কামনা করি।

আন্তর্জাতিক বিরতি শেষে ২৯ মার্চ মাঠে ফিরবে ইংলিশ ফুটবল। ইংল্যান্ডে ফিরে কভেন্ট্রির বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নেবেন হামজা। অন্যদিকে, লিটন যাচ্ছেন ঈদের ছুটিতে। ৬ এপ্রিল থেকে শুরু হবে ডিপিএলের বাকি রাউন্ডের খেলা।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au