বাংলাদেশ

নির্বাচনের ফল নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আদর্শিক প্রভাব নিয়েই বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক বিশ্লেষণ

  • 1:44 am - June 29, 2026
  • পঠিত হয়েছে:১৯৮ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৯ জুন- বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম এর -এর ব্লগ বিভাগে প্রকাশিত এক বিশ্লেষণে দাবি করা হয়েছে, কোনো রাজনৈতিক বা ধর্মভিত্তিক দল সরকার গঠন করতে না পারলেও রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর আদর্শিক প্রভাব বিস্তারের মাধ্যমে দীর্ঘমেয়াদে রাষ্ট্রের চরিত্র বদলে যেতে পারে।

বিশ্লেষণে বলা হয়েছে, গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করলেও জামায়াতে ইসলামী সংসদে উল্লেখযোগ্য শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। লেখকের মতে, মূল প্রশ্ন কেবল কে সরকার গঠন করল, সেটি নয়; বরং রাষ্ট্র পরিচালনাকারী বিভিন্ন প্রতিষ্ঠানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা আদর্শিক প্রভাব কতটা বিস্তার লাভ করছে, সেটিই এখন গুরুত্বপূর্ণ।

প্রবন্ধে দাবি করা হয়েছে, কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন, মাদ্রাসাকেন্দ্রিক নেটওয়ার্ক, ধর্মীয় নেতৃবৃন্দ, সামাজিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, অনলাইন কর্মী এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে ঘিরে একটি বৃহত্তর আদর্শিক পরিমণ্ডল তৈরি হতে পারে, যা দীর্ঘমেয়াদে রাষ্ট্রীয় নীতিনির্ধারণে প্রভাব ফেলতে সক্ষম।

লেখক ইসলাম ধর্ম ও ইসলামপন্থী রাজনৈতিক আদর্শের মধ্যে পার্থক্য তুলে ধরে বলেন, সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্ম ব্যবহারের বিষয়টি এক নয়। তার ভাষ্য অনুযায়ী, আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাষ্ট্র পরিচালনায় ধর্মভিত্তিক রাজনৈতিক প্রভাবের প্রশ্ন, ধর্মীয় বিশ্বাস নয়।

বিশ্লেষণে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও ১৯৭১ সালের রাষ্ট্রীয় চেতনার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের জন্ম হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ নাগরিকত্ব ও সাংস্কৃতিক পরিচয়ের ভিত্তিতে। লেখকের মতে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে আদর্শিক পরিবর্তন ঘটলে মুক্তিযুদ্ধের ইতিহাস ও রাষ্ট্রীয় পরিচয়ের ব্যাখ্যাতেও পরিবর্তন আসতে পারে।

প্রবন্ধে সংখ্যালঘু সম্প্রদায়, আদিবাসী জনগোষ্ঠী, নারী এবং পার্বত্য চট্টগ্রামের জনগণের নিরাপত্তা ও সমঅধিকারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। লেখকের দাবি, ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জনপরিসর পরিচালিত হলে সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক ও ধর্মীয় অধিকার সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।

এছাড়া পালাশবাড়ীর রামমূর্তি বিতর্ক, ঢাকার সেনানিবাসে অবস্থিত ‘শিখা অনির্বাণ’ স্মৃতিস্তম্ভ, জনপরিসরে ধর্মীয় প্রতীক ব্যবহারের প্রসঙ্গ এবং পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিকেও আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। লেখকের মতে, এসব বিষয়কে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের অংশ হিসেবে মূল্যায়ন করা প্রয়োজন।

বিশ্লেষণে আরও বলা হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা, প্রশাসন, বিচারব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামরিক সংস্কৃতিতে ধীরে ধীরে কোনো নির্দিষ্ট আদর্শের প্রভাব তৈরি হলে তা গণতান্ত্রিক কাঠামোর ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

প্রবন্ধের শেষাংশে লেখক মন্তব্য করেন, কোনো দেশের গণতন্ত্রকে কেবল নির্বাচনের ফলাফল দিয়ে বিচার করা যথেষ্ট নয়। বরং রাষ্ট্র পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কতটা নিরপেক্ষ ও সাংবিধানিক মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হচ্ছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ। তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে রাষ্ট্রটি সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা একটি অন্তর্ভুক্তিমূলক প্রজাতন্ত্র হিসেবে এগিয়ে যাবে, নাকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আদর্শিক প্রভাব আরও গভীর হবে, তার ওপর।

সুত্রঃ দ্য টাইমস অব ইসরায়েল

এই শাখার আরও খবর

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au