খেলা

ইংল্যান্ডে ফিরে গেলেন হামজা

  • 10:40 pm - March 27, 2025
  • পঠিত হয়েছে:৪৩ বার
ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ। ছবিঃ সংগৃহীত

লাল সবুজের জার্সিতে খেলার উদ্দেশ্যে ১৭ মার্চ বাংলাদেশে এলেন হামজা দেওয়ান চৌধুরি। সবকিছু দেখলেন এবং ফুটবল দিয়েই সমর্থকদের মন জয় করলেন। বৃহস্পতিবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে ফিরেও গেলেন হামজা। যাওয়ার আগে বলে গেলেন জুনে দেখা হচ্ছে আবার।

নব্বইয়ের দশক থেকে সংগঠকদের হঠকারিতায়, ফুটবল ধীরে-ধীরে দর্শকদের আগ্রহের কেন্দ্র থেকে সরে যায়। হামজার আগমন উপলক্ষে পুনরায় বিপুল উন্মাদনা তৈরি হয় ফুটবলে। সিলেট এবং ঢাকায় তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় ভক্তরা। সেই ভালবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে গেলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে হামজা বলে, “শুধু ধন্যবাদ বলতে চাই। এটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা আমি বলে বোঝাতে পারব না। অনেক ধন্যবাদ, ইনশাআল্লাহ জুনে ফিরে আসব। আমার সুস্থতার জন্য দোয়া করবেন।

গত মঙ্গলবার শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয় হামজার। ম্যাচে অবিশ্বাস্য ফুটবল খেলেন এই ২৭ বছর বয়সী ফুটবলার। গতকাল দলের বাকি সদস্যদের সঙ্গে দেশে ফিরেন তিনি। গত রাতেই ইংল্যান্ডের ফ্লাইট ধরার কথা ছিল এই শেফিল্ড ফুটবলারের। তবে ফ্লাইটের সময়সূচী পরিবর্তনের কারণে ঢাকায় বাড়তি এক রাত থাকতে হয় তাকে। অবশেষে আজ সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট যান তিনি। সেখান থেকে একই ফ্লাইটে ম্যানচেস্টারের উদ্দেশ্যে রওনা দেন হামজা।

হামজা জাতীয় দলের জার্সিতে খেললেও, এখনো বাংলাদেশের মাটিতে খেলেননি। এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচেই সেই সুযোগ আসছে। আগামী ১০ জুন ঘরের মাঠেই সিঙ্গাপুরের বিপক্ষে নামবে বাংলাদেশ। তখন হামজার খেলা সরাসরি দেখার সুযোগ মিলবে বাংলাদেশ ফুটবল সমর্থকদের।

এই শাখার আরও খবর

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

মেলবোর্ন, ২৯ মে- বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। সেই দলেই জায়গা পেয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au