খেলা

লা লিগায় শীর্ষ উঠল বার্সা

  • 5:50 pm - March 28, 2025
  • পঠিত হয়েছে:১২৯ বার

ওসাসুনার বিপক্ষে বার্সার খেলার কথা ছিল গত ৮ মার্চ। সেদিন কাতালান দলটির চিকিৎসক মারা যাওয়ায়, স্থগিত করা হয় ম্যাচটি। নতুন সূচি অনুযায়ী বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়ে গেল। তবে আন্তর্জাতিক ফুটবলের ধকল কাটিয়ে উঠতে, গত রাতে ম্যাচটি খেলতে চায়নি কাতালান জায়ান্টরা। ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়েও

বার্সেলোনা কোচের দাবি, তার দল বড় ব্যবধানে ওসাসুনাকে হারালেও ‘চড়া মূল্য’ দিতে হয়েছে। কারণ তাদের মিডফিল্ডার দানি ওলমো চোটে পড়েছেন। ঠিক এই কারণেই তারা ম্যাচটা বৃহস্পতিবার খেলতে চাচ্ছিল না। আন্তর্জাতিক বিরতিতে ভ্রমণ এবং অল্প সময়ের ব্যবধানে দুই ম্যাচ খেলার ক্লান্তি থাকে ফুটবলারদের। কিছুটা বিশ্রাম না নিয়ে পুনরায় প্রতিযোগিতামূলক ম্যাচে নামলে চোটের ঝুঁকি থাকেই।

ঘরের মাঠ স্তাদিও অলিম্পিক লুইসে বার্সা সহজ জয় পায়। ম্যাচের ১১ মিনিটেই অ্যালেক্স বালদের অ্যাসিস্ট থেকে গোল করেন ফেরান তোরেস। ম্যাচের ১৭ মিনিটে ওসাসুনা গোলরক্ষক হেরেরা ডি বক্সের ভেতরে ফাউল করেন ওলমোকে। দুবারের নাটকীয়তায় পেনাল্টি থেকে গোল করেন ওলমো নিজেই। বিরতির আগে আর কোন গোল হয়নি। ম্যাচের ৭৭ মিনিটে ফারমিন লোপেজের অ্যাসিস্ট থেকে গোল করে সফরকারীদের কফাইন শেষ পেরেক ঠিকে দেন রবার্ট লেভানডফস্কি। তবে এই বড় জয়টি ওলমোর চোটে ম্লান হয়ে যায়।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, “আজ আমরা আমাদের যা ছিল (ফুটবলার), তার সেরা ব্যবহার করেছি। তারিখটি এই ম্যাচ খেলার জন্য উপযুক্ত ছিল না। আন্তর্জাতিক বিরতির পরে এত দ্রুত খেলা ঠিক না। আমরা তিন পয়েন্ট পেলাম, কিন্তু ডানির চোটের জন্য আমরা খুব বড় একটি মূল্য দিয়েছি, এটা ভালো নয়।

জানা গেছে, ওলমোর শুক্রবার কিছু শারীরিক পরীক্ষা হবে। প্রাথমিক অনুমান অনুযায়ী, এই ২৬ বছর বয়সী মিডফিল্ডার দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে পারেন। ফ্লিক বলেন, “আমরা জানি না তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন। যদি দুই সপ্তাহ হয়, তবে অনেক ম্যাচ মিস হবে। তিন সপ্তাহ হলে আরও বেশি। তিন পয়েন্টের জন্য মূল্যটা অনেক বড় ছিল।”

শুধু ওমলোর চোটে ফ্লিক বিরক্ত না। এই ম্যাচটা জার্মান কোচকে খেলতে হয়েছে রাফিনহাকে ছাড়া। এই ব্রাজিলিয়ান উইঙ্গার মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিলেন। ওসাসুনার বিপক্ষে ম্যাচের আগে যথেষ্ঠ বিশ্রাম পাননি, তাই মাঠেও নামেননি। অন্যদিকে ডিফেন্ডার রোনাল্ড আরাউজোও জাতীয় দল উরুগুয়ের দায়িত্ব থেকে বুধবার ফিরে আসায় বিশ্রামে ছিলেন ওসাসুনার বিপক্ষে।

লা লিগায় ২৮ ম‍্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। তিনে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৫৬ পয়েন্ট। অন্যদিকে ৩৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরেই আছে ওসাসুনা।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au