খেলা

নিলামে দল না পাওয়া শার্দুল এখন সবার উপরে

  • 3:43 am - March 29, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার
নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

নিলামে পাত্তা না পাওয়া শার্দুল ঠাকুরই সর্বোচ্চ উইকেট শিকারি।  এবারের নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। আইপিএলে তার খেলার সম্ভাবনাও ছিলো ক্ষীণ। তবে পরিবর্তন খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েই লখনৌ সুপার জায়ান্টসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করছেন শার্দুল ঠাকুর। শুধু ভালো বোলিংই নয়, আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারীর পার্পল ক্যাপ এখন তার মাথায়। নিজের সাফল্যের কৃতিত্ব তিনি দিচ্ছেন লখনৌর মেন্টর জহির খানকে।

মহসিন খানের চোটের কারণে লখনৌ শার্দুলকে দলে ভেড়ায়। তবে তার আগে থেকেই এলএসজি ম্যানেজমেন্ট তার সঙ্গে যোগাযোগ রাখছিলো। নেট বোলার হিসেবে তাকে আমন্ত্রণ জানান জহির খান। শার্দুলের প্রতি আলাদা নজরও রেখেছিলেন তিনি। সুযোগ আসতেই সেটাকে কাজে লাগিয়ে ৭ ম্যাচ শেষে তিনি এখন আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি।

হায়দরাবাদে বৃহস্পতিবার (২৭ মার্চ) সানরাইজার্সকে ৫ উইকেটে হারানোর ম্যাচেও দারুণ অবদান রাখেন শার্দুল। ১৯০ রানে প্রতিপক্ষকে থামাতে ৩৪ রানে ৪ উইকেট নেন তিনি। তার বোলিংয়ের কল্যাণে লখনৌ ২০০ রানের নিচে লক্ষ্য পায় এবং মিচেল মার্শ (৩১ বলে ৫১) ও নিকোলাস পুরানের (২৬ বলে ৭০) ঝড়ে ২৩ বল আগে ম্যাচ জিতে নেয়।

ম্যাচসেরার পুরস্কার জিতে শার্দুল জানান, ‘আইপিএলে দল না পাওয়ায় আমি ইংল্যান্ডে গিয়ে কাউন্টি ক্রিকেট খেলার পরিকল্পনা করেছিলাম। রঞ্জি ট্রফি চলাকালে জহির খান আমাকে ফোন করে বলেছিলেন ‘তোমাকে বিকল্প খেলোয়াড় হিসেবে ডাকা হতে পারে, তাই আশা ছাড়ো না। তার কথায় অনুপ্রাণিত হয়ে আমি প্রস্তুতি চালিয়ে গেছি।

এই শাখার আরও খবর

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au