বিশ্ব

দুর্নীতির অভিযোগে মলদোভার প্রধানমন্ত্রীর পদত্যাগ

  • 3:18 am - July 04, 2026
  • পঠিত হয়েছে:২৩৩ বার
দুর্নীতির অভিযোগে মলদোভার প্রধানমন্ত্রীর পদত্যাগ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ জুলাই- রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা মোল্ডএটিএসএ-কে ঘিরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের জেরে পদত্যাগ করেছেন ইউরোপের দেশ মলদোভার প্রধানমন্ত্রী আলেক্সান্দ্রু মুনতিয়ানু। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ঘোষণায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান। দেশটির সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রীর পদত্যাগের সঙ্গে সঙ্গে পুরো সরকারও স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়েছে।

পদত্যাগের ঘোষণা দিয়ে আলেক্সান্দ্রু মুনতিয়ানু বলেন, তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব অত্যন্ত আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করেছেন এবং দেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার চেষ্টা করেছেন। তবে একপর্যায়ে তিনি উপলব্ধি করেন, নিজের নীতি, আদর্শ ও বিশ্বাসের সঙ্গে আপস না করে দায়িত্ব পালন করা আর সম্ভব হচ্ছে না। তাই তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

৬২ বছর বয়সী মুনতিয়ানু ২০২৫ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ইউরোপপন্থী পার্টি অব অ্যাকশন অ্যান্ড সলিডারিটি (পিএএস)-এর বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি প্রায় দুই দশক বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সম্প্রতি রাষ্ট্রীয় বিমান চলাচল নিরাপত্তা সংস্থা মোল্ডএটিএসএ এবং আরও কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের অস্বাভাবিক উচ্চ বেতন, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং ব্যবস্থাপনা নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিরোধী দল ও নাগরিক সমাজ সরকারের জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তোলে। এই রাজনৈতিক চাপের মধ্যেই প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা আসে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদত্যাগ মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু এবং ক্ষমতাসীন ইউরোপপন্থী সরকারের জন্য বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষক ভিতালি আন্দ্রিয়েভস্কি রয়টার্সকে বলেন, দেশটি এখন একটি গুরুতর শাসন সংকটের মুখোমুখি।

যদিও পদত্যাগ করেছেন, তবুও দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার করেছেন আলেক্সান্দ্রু মুনতিয়ানু। তিনি বলেন, ভবিষ্যতে যে অবস্থানেই থাকুন না কেন, দেশের স্বার্থে কাজ চালিয়ে যাবেন।

এদিকে সংকট মোকাবিলায় বৃহস্পতিবার মলদোভার পার্লামেন্ট রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করেছে। এই কমিটি সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ, পরিচালনা পর্ষদের গঠন, একই ব্যক্তির একাধিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন এবং প্রশাসনিক স্বচ্ছতার বিষয়গুলো খতিয়ে দেখবে।

ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র রোমানিয়ার মধ্যবর্তী কৌশলগত অবস্থানে থাকা মলদোভা দীর্ঘদিন ধরেই ইউরোপপন্থী ও রাশিয়াপন্থী রাজনৈতিক শক্তির প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দু। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদত্যাগ দেশটির রাজনৈতিক অস্থিরতাকে আরও গভীর করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

আসামে হোটেলের ইজারা নিয়ে বিরোধে গুলিতে নিহত ৫, গ্রেপ্তার অভিযুক্ত

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে হোটেলের ইজারা ও সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক…

কঙ্গোতে ইবোলা মোকাবিলায় হামলায় নার্স নিহত, উগান্ডায় নতুন বিধিনিষেধ

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা মোকাবিলায় কাজ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই স্বাস্থ্যকর্মী। তাঁদের মধ্যে একজন নার্স নিহত হয়েছেন এবং অন্যজন গুরুতর আহত হয়েছেন। স্বাস্থ্যকর্মীরা…

টুপটুপ রিসোর্টে আগুন, ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্তোরাঁ ও রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে নিখোঁজ…

৪৪০ সরকারি সেবার মাইগভ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৪৪০টি সেবা পাওয়া যায় এমন অনলাইন প্ল্যাটফর্ম মাইগভের ওয়েবসাইট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। জরুরি নথি সত্যায়ন, জমিসংক্রান্ত সেবা, বিভিন্ন…

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে ২০২৬ সালের পুরুষদের ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। অন্যদিকে, নারীদের ব্যালন…

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় আটক, প্রতিবাদের মুখে ছাড়া পেলেন দীপক শীল

ওটিএন বাংলা রিপোর্ট: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন থেকে আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au