বিশ্ব

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সম্পর্ক জোরদারে

আগামী সপ্তাহে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর করবেন মোদি

  • 10:31 pm - July 04, 2026
  • পঠিত হয়েছে:১৬৫ বার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ জুলাই- এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্য নিয়ে আগামী সপ্তাহে তিন দেশ সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের অংশ হিসেবে তিনি ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যাবেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার প্রকাশিত সফরসূচি অনুযায়ী, আগামী সোমবার ইন্দোনেশিয়ায় পৌঁছাবেন নরেন্দ্র মোদি। সেখান থেকে তিনি অস্ট্রেলিয়া সফর করবেন। পরে নিউজিল্যান্ড সফরের মাধ্যমে আগামী ১১ জুলাই তাঁর তিন দেশ সফর শেষ হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা রুদ্রেন্দ্র ট্যান্ডন বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মরিশাস ও সেশেলস সফর এবং এ সপ্তাহে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নয়াদিল্লি সফরের পর ভারতের কূটনৈতিক মনোযোগ এখন ভারত মহাসাগরের পূর্বাঞ্চলীয় সামুদ্রিক এলাকা এবং ‘অ্যাক্ট ইস্ট’ নীতির বাস্তবায়নের দিকে আরও বেশি কেন্দ্রীভূত হয়েছে।

সফরের সময় তিন দেশের শীর্ষ নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন মোদি। ইন্দোনেশিয়ায় তিনি দেশটির প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক করবেন। অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন সফরের সময় দেশটির শীর্ষস্থানীয় কয়েকটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন ভারতের প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডও পরিদর্শন করবেন।

ভারত বর্তমানে অস্ট্রেলিয়ার অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। এছাড়া অস্ট্রেলিয়ায় প্রায় ১০ লাখ ভারতীয় বংশোদ্ভূত মানুষের বসবাস রয়েছে, যা দেশটির বৃহত্তম অভিবাসী জনগোষ্ঠীগুলোর একটি।

এদিকে প্রায় চার দশক পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর নিউজিল্যান্ড সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। এক বিবৃতিতে তিনি বলেন, ৪০ বছরের মধ্যে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফরে আসছেন, যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

নিউজিল্যান্ড সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন দেশটিতে ভারতবিরোধী মনোভাব বৃদ্ধির আলোচনা চলছে এবং ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তিকে ঘিরে ক্ষমতাসীন জোটের ভেতরেও রাজনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে।

চলতি বছরের এপ্রিল মাসে ভারত ও নিউজিল্যান্ড একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় পর্যায়ক্রমে ভারতের শতভাগ এবং নিউজিল্যান্ডের ৯৫ শতাংশ পণ্যের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করা হবে। দুই দেশের সরকার আশা করছে, এর ফলে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

সূত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au