খেলা

কে হতে যাচ্ছেন ব্রাজিলের নতুন কোচ?

  • 2:55 am - March 30, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা।

দরিভাল জুনিয়রের অধীনে ব্রাজিল দল মোটেই সন্তোষজনক ফুটবল খেলছিল না। ফিফা বিশ্বকাপ বাছাই ম্যাচে, বুধবার (২৬ মার্চ) তো আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হলো ব্রাজিল। ব্যাপারটা ভালোভাবে নেয়নি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। শুক্রবার (২৮ মার্চ) সিবিএফ বরখাস্ত করে দরিভালকে।এখন কাঙ্ক্ষিত প্রশ্ন হচ্ছে, ব্রাজিল দলের দায়িত্ব নিবেন কে?

দরিভাল দায়িত্ব নেওয়ার আগেও রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে জড়িয়ে খবর এসেছিল গণমাধ্যমে। এবারও ব্যতিক্রম হলো না। তবে আনচেলত্তি বলেন, “আমার চুক্তি খুবই স্পষ্ট, এর বাইরে কিছু বলার নেই। আমি ব্রাজিল জাতীয় দল, তাদের খেলোয়াড় এবং সমর্থকদের অনেক ভালোবাসি। তবে আমি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ। এই চুক্তি একদম পরিষ্কার।”এই ইতালিয়ান ম্যানেজারকে আরও জিজ্ঞাসা করা হয়েছিল, এই সপ্তাহে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন থেকে আবারও কোনো যোগাযোগ করা হয়েছে কিনা। উত্তরে তিনি সোজাসাপ্টা বলেন, “না।” আনচেলত্তির ব্রাজিলের ডাগআউটে আসার পথে বড় বাধা হতে পারে রিয়ালের সঙ্গে এই ইতালিয়ান কোচের চুক্তি। লস ব্ল্যাঙ্কসদের সঙ্গে তার চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। আর এই চুক্তির কারণে তাঁর ব্রাজিলে আসাটা জটিলও হয়ে উঠতে পারে।

অন্যদিকে সিবিএফ আল হিলালের পর্তুগিজ কোচ জর্জে জেসুসকেও তাদের পছন্দের তালিকায় রেখেছেন। তবে এই ৭০ বছর বয়সী কোচের ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পথে সবচেয়ে বড় বাঁধা নেইমার! নেইমার সৌদি ক্লাব আল হিলালে খেলার সময় জেসুসের সাথে সম্পর্ক একদমই ভালো ছিল না। তাই আল হিলালের সঙ্গে চুক্তির মেয়াদ এই বছরের গ্রীষ্মে শেষ হলেও জেসুসকে ব্রাজিলের ডাগআউটে দেখার ব্যাপারে ধোঁয়াশা আছে।যদি জেসুসকেও না পাওয়া যায়, সেক্ষেত্রে সাবেক লেফটব্যাক ফিলিপে লুইসেই সমাধান খুঁজতে হবে ব্রাজিলকে। সেলেসাওদের হয়ে ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর দায়িত্বে আছেন তিনি। লুইস ২৭ ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে ১৯টিতে জিতিয়েছেন ফ্লামেঙ্গোকে।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au