বাংলাদেশ

মাজার ও বাউলদের ওপর হামলায় জড়িতদের শনাক্তে হাইকোর্টের নির্দেশ

  • 7:11 pm - July 05, 2026
  • পঠিত হয়েছে:১৭৩ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ জুলাই-  দেশের বিভিন্ন স্থানে বাউল, ফকির, সন্ন্যাসী ও সুফি সাধকদের ওপর হামলা এবং মাজারে ভাঙচুরের অভিযোগ তদন্ত করে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন।

হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও দেবাশীষ রায় সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ২১ জুন এ আদেশ দেন। শনিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন রিটকারীর আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

আদালতের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান তদন্ত কার্যক্রম সম্পন্ন করে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেবেন।

রিট আবেদনে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন এলাকায় সামাজিক শৃঙ্খলা ও ধর্মীয় কারণের কথা বলে কিছু দুষ্কৃতিকারী বাউল, ফকির, সুফি সাধক ও সন্ন্যাসীদের ধর্মীয় চর্চায় বাধা দিচ্ছে এবং শারীরিক হামলা চালাচ্ছে। এতে ভুক্তভোগীদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করা হয়।

শুনানি শেষে আদালত শুধু তদন্তের নির্দেশই দেননি, একই সঙ্গে এ বিষয়ে একটি রুল জারি করেছেন।

রুলে জানতে চাওয়া হয়েছে, কেন বাউল, ফকির ও সন্ন্যাসীদের ধর্মীয় চর্চা ও বিশ্বাসের ওপর ভবিষ্যতে হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবে না এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বাউল ও সুফি সাধকদের আসর ভাঙচুর, মাজারে হামলা এবং ধর্মীয় চর্চায় বাধা দেওয়ার কয়েকটি ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হয়। হাইকোর্টের এ নির্দেশনার মাধ্যমে এসব অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au