খেলা

চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো শেফিল্ড ইউনাইটেড

  • 3:05 am - March 30, 2025
  • পঠিত হয়েছে:৫৪ বার
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা।

চ্যাম্পিয়নশিপ থেকে তিনটি দল আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে। এর মধ্যে টেবিলের দুটি দল সরাসরি প্রিমিয়ার লিগে উঠে যাবে, আর ৩ থেকে ৬ নম্বরের মধ্যে থাকা চারটি দল প্লে-অফ খেলবে, সেখান থেকে যাবে একটি দল।শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচের পরপরই ইংল্যান্ডে চলে যান হামজা চৌধুরী। ফিরেই মাঠে নেমে পড়তে হয় তাকে। শুক্রবার রাতে তিনি শেফিল্ড ইউনাইটেডের হয়ে ম্যাচ খেলেছেন। কভেন্ট্রি সিটিকে ৩-১ গোলে হারিয়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেছে হামজার দল। এ ম্যাচে দারুণ পারফর্ম করেন বাংলাদেশের হয়ে সত্যই অভিষিক্ত মিডফিল্ডার।এ ম্যাচ জিতে লিডস ইউনাইটেডকে পেছনে ফেলে ২৪ দলের চ্যাম্পিয়নশিপ লিগে শীর্ষে উঠে এসেছে শেফিল্ড। ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে শেফিল্ড, তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৮০ পয়েন্ট নিয়ে দুইয়ে লিডস ইউনাইটেড। এরপরে আছে বার্নলে (৩৮ ম্যাচে ৭৮), সান্ডারল্যান্ড (৩৮ ম্যাচে ৬৯), কভেন্ট্রি সিটি (৩৯ ম্যাচে ৫৯) ও ওয়েস্ট ব্রম (৩৮ ম্যাচে ৫৭)।এ ম্যাচে দারুণ নৈপুণ্য দেখান ২৭ বছর বয়সী হামজা। তাই তো ম্যাচের শেষ দিকে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় তাকে দাঁড়িয়ে করতালি দিয়ে সম্মান জানিয়েছেন শেফিল্ড ইউনাইটেডের সমর্থকেরা।

 

ঘরের মাঠে শেফিল্ডকে মাত্র ১৯ মিনিটে এগিয়ে দেন গাস হ্যামার। দুর্দান্ত ফ্রি-কিক গোল করেন তিনি। ৩০ মিনিটে দলটির হয়ে গোল ব্যবধান দ্বিগুণ করেন টাইরেসে ক্যাম্পবেল। এই গোলে আক্রমণের শুরুতে ভূমিকা ছিল হামজার। বিরতির পর ৬২ মিনিটে ব্যবধান ৩-০ করেন রিয়ান ব্রেওয়েস্টার। যোগ করা সময়ে কভেন্ট্রির হয়ে জ্যাক রুদোনি একটি গোল শোধ করলেও সেটি ছিল শুধুই সান্ত্বনা।

 

এ ম্যাচে শেফিল্ডের আক্রমণভাগ ও রক্ষণের সঙ্গে সংযোগ তৈরির ক্ষেত্রে হামজা ছিলেন অনন্য। বক্সের বাইরে থেকে তার একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচে ৪৮ বার বল স্পর্শ করা হামজা ফাইনাল থার্ডে পাস দিয়েছেন ৩টি। ট্যাকল, ডুয়েল কিংবা ব্লক—সবক্ষেত্রেই অনবদ্য ছিলেন হামজা। তাকে ৭.৫ রেটিং দিয়েছে ফুটবলভিত্তিক পোর্টাল ফুটমব।

 

চ্যাম্পিয়নশিপ থেকে তিনটি দল আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে। এর মধ্যে টেবিলের দুটি দল সরাসরি প্রিমিয়ার লিগে উঠে যাবে, আর ৩ থেকে ৬ নম্বরের মধ্যে থাকা চারটি দল প্লে-অফ খেলবে, সেখান থেকে যাবে একটি দল। চ্যাম্পিয়নশিপ থেকে তিনটি দল প্রিমিয়ার লিগে উঠবে, প্রিমিয়ার লিগ থেকেও সমান সংখ্যক দল চ্যাম্পিয়নশিপে নেমে আসবে।

শেফিল্ড পরের ম্যাচ খেলবে আগামী ৫ এপ্রিল। সেদিন রাত আটটায় অক্সফোর্ড ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au