বাংলাদেশ

খুলনায় মাদরাসা শিক্ষার্থীর পায়ে শিকল বেঁধে নির্যাতনের অভিযোগ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

  • 12:41 pm - July 07, 2026
  • পঠিত হয়েছে:১২০ বার
খুলনায় মাদরাসা শিক্ষার্থীর পায়ে শিকল বেঁধে নির্যাতনের অভিযোগ।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৭ জুলাই-  খুলনার আড়ংঘাটা এলাকায় এক মাদরাসা শিক্ষার্থীর পায়ে শিকল বেঁধে নির্যাতনের অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মো. আসলাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর রোববার (৫ জুলাই) রাতে অভিযুক্ত শিক্ষককে শলুয়া হামিউস সুন্নাহ দারুল উলুম মাদরাসা থেকে আটক করা হয়।

পরিবারের অভিযোগ, নির্যাতনের শিকার মো. মিরাজুল ইসলাম (১০)-কে তার দিনমজুর বাবা-মা হাফেজ বানানোর উদ্দেশ্যে ওই মাদরাসায় ভর্তি করেছিলেন। কিন্তু পড়াশোনার পরিবর্তে মাদরাসার মুহতামিম বা প্রধান শিক্ষক তাকে ব্যক্তিগত বিভিন্ন কাজে ব্যবহার করতেন। গরু-ছাগল চরানোসহ নানা কাজ করাতে বাধ্য করা হতো। এসব কাজে আপত্তি জানালে তাকে নিয়মিত মারধর ও বিভিন্ন ধরনের শাস্তির মুখোমুখি হতে হতো।

শিশুটির মা রত্না বেগম জানান, নির্যাতনের কারণে মিরাজুল প্রায়ই মাদরাসা থেকে পালিয়ে বাড়িতে চলে আসত এবং সেখানে আর থাকতে চাইত না। সম্প্রতি ছেলের মালপত্র ফিরিয়ে আনার জন্য তার নানীকে মাদরাসায় পাঠানো হলে শিক্ষক তাকে বিভিন্নভাবে বুঝিয়ে আবার মাদরাসায় রেখে দেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, নানী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিরাজুলকে একটি কক্ষে আটকে মারধর করা হয়। পরে তার পায়ে শিকল বেঁধে শিকলের অপর প্রান্তে একটি ভারী মুগুর ঝুলিয়ে রাখা হয়, যাতে সে নড়াচড়া করতে না পারে।

এ সময় বাইরে থাকা এক ব্যক্তি জানালা দিয়ে শিশুটির দুরবস্থা দেখতে পেয়ে তাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে প্রস্রাব করার কথা বলে কক্ষ থেকে বের হওয়ার সুযোগ নিয়ে ওই ব্যক্তির সহায়তায় মাদরাসা থেকে পালিয়ে বাড়ি ফিরে আসে মিরাজুল। এরপর সে পুরো ঘটনার বর্ণনা মায়ের কাছে জানায়।

ঘটনার পর রত্না বেগম আড়ংঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক মাওলানা মো. আসলাম উদ্দিনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে এবং নির্যাতনের অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে শিশুটির পরিবার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ঘটনাটি শিশুদের নিরাপত্তা এবং আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে তদারকি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

এই শাখার আরও খবর

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au