বাংলাদেশ

সার্ক ও বিমসটেকের মধ্যে একটিকে বেছে নেওয়ার প্রয়োজন নেই: শামা ওবায়েদ

  • 2:02 pm - July 07, 2026
  • পঠিত হয়েছে:১৩২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৭ জুলাই- বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারত, চীন, রাশিয়াসহ বিশ্বের প্রধান শক্তিগুলোর সঙ্গে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক গড়ে উঠবে সম্পূর্ণ পারস্পরিক স্বার্থ, জাতীয় স্বার্থ এবং দেশের জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশকে সার্ক (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) এবং বিমসটেক (বঙ্গোপসাগরীয় বহুখাতভিত্তিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ) এর মধ্যে কোনো একটি বেছে নেওয়ার প্রয়োজন নেই।

সোমবার (৭ জুলাই) নয়াদিল্লিতে আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য বিমসটেকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠককে সামনে রেখে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই বৈঠকে বঙ্গোপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বিভিন্ন কৌশলগত ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

শামা ওবায়েদ ইসলাম বলেন, সার্ক ও বিমসটেককে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, বরং একে অপরের পরিপূরক হিসেবে দেখা উচিত। তাঁর মতে, উপ-আঞ্চলিক উদ্যোগগুলো যেন সার্কের কার্যক্রমকে দুর্বল না করে; বরং দক্ষিণ এশিয়ায় বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা জোরদারের ভিত্তি হিসেবে কাজ করে।

তিনি আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো একক শক্তির ওপর নির্ভরশীল নয়। বরং বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্মান, সমতা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ক আরও শক্তিশালী করাই সরকারের লক্ষ্য।

এর আগে গত শনিবারও পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, ভারতের সঙ্গে বিদ্যমান যেকোনো মতপার্থক্য সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য বৈষম্য এবং তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও দুই দেশের মধ্যে নিয়মিত ও কার্যকর কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখা জরুরি বলে তিনি উল্লেখ করেন।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ একদিকে চীনের সঙ্গে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াচ্ছে, অন্যদিকে ভারতের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছে। এমন প্রেক্ষাপটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য ঢাকার ভারসাম্যপূর্ণ ও বহুমুখী পররাষ্ট্রনীতিরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে, আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় স্বার্থ রক্ষাই বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রধান অগ্রাধিকার।

এই শাখার আরও খবর

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au