খেলা

লা লিগায় এমবাপ্পের জোড়া গোলে লেগানেসকে হারিয়ে বার্সেলোনাকে স্পর্শ করেছে রিয়াল মাদ্রিদ

  • 5:29 pm - March 30, 2025
  • পঠিত হয়েছে:৪৯ বার
১৮ মাসের সামগ্রিক চিত্র: তথ্য-উপাত্তে ধ্বংসের হিসাব। ছবিঃ ওটিএন বাংলা

লা লিগায় শনিবার দিবাগত রাতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্স ও জোড়া গোলে তারা ঘরের মাঠে লেগানেসকে হারিয়েছে ৩-২ গোলে। আর এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে বর্তমান চ্যাম্পিয়নরা দ্বিতীয় স্থান ধরে রেখেছে। পাশাপাশি তারা শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্টও ছুঁয়ে ফেলেছে।

এদিন ম্যাচের শুরু থেকেই রিয়াল আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। ৩২ মিনিটে আরদা গুলারকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় তারা। আর পেনাল্টি থেকে এমবাপ্পে গোল করে এগিয়ে নেন দলকে।

তবে লেগানেস দ্রুতই সমতা ফেরায়। মাত্র এক মিনিট পর দিয়েগো গার্সিয়া ফাঁকা জায়গা থেকে বল জালে জড়িয়ে দেন। এরপর ৪১ মিনিটে অস্কার রদ্রিগেজের বাড়িয়ে দেওয়া বল পেয়ে দানি রাবা গোল করে লেগানেসকে এগিয়ে নেন ১-২ ব্যবধানে।

অবশ্য বিরতি থেকে ফিরেই রিয়াল মাদ্রিদ সমতা ফেরায়। ৪৭ মিনিটে মিডফিল্ডার জুদ বেলিংহাম ক্রসবারে লেগে ফিরে আসা বলে দুর্দান্ত শট নিয়ে গোল করেন। এরপর ৭৬ মিনিটে এমবাপ্পে ফ্রি কিক থেকে চমৎকার একটি গোল করে রিয়ালকে জয় এনে দেন ৩-২ ব্যবধানে।

এই জয়ে ২৯ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল। ২৮ ম্যাচ থেকে সমান ৬৩ পয়েন্ট নিয়ে যথারীতি বার্সেলোনা আছে শীর্ষে। আজ রোববার রাতে ২৯তম ম্যাচে জিরোনার মুখোমুখি হবে তারা। এদিকে লেগানেস ২৯ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট নিয়ে ১৮তম অবস্থানে থেকে রয়েছে অবনমনের শঙ্কায়।

এই শাখার আরও খবর

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

মেলবোর্ন, ২৯ মে- বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। সেই দলেই জায়গা পেয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au