পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…
আগামী মৌসুমে ক্রিকেটপ্রেমীদের জন্য থাকবে দারুণ উত্তেজনা! ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়ার ১১টি শহর ও ১৪টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ম্যাচগুলোর জমজমাট আসর।
অস্ট্রেলিয়াজুড়ে দর্শকরা উপভোগ করতে পারবেন বহু প্রতীক্ষিত পুরুষদের অ্যাশেজ সিরিজ, যেখানে পাঁচটি টেস্ট ম্যাচ হবে ইংল্যান্ডের বিপক্ষে। ভারতকে নিয়ে হবে আট ম্যাচের হাইভোল্টেজ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয়টি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে পুরুষদের সাদা বলের মৌসুম। পাশাপাশি, অস্ট্রেলিয়ার নারী দলও মুখোমুখি হবে ভারতের বিপক্ষে সিরিজে।
চলতি বছরের শুরুতে বর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে রেকর্ডসংখ্যক দর্শক উপস্থিতি দেখা গিয়েছিল। এবার অ্যাশেজের লড়াইয়ে সেই রেকর্ড ভাঙতে পারেন ক্রিকেটপ্রেমীরা। অধিনায়ক প্যাট কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া ২০১৭-১৮ সাল থেকে ধরে রাখা অ্যাশেজ ট্রফি রক্ষায় নামবে।
এই টেস্ট সিরিজ শুরু হবে পার্থ স্টেডিয়ামে ‘ওয়েস্ট টেস্ট’ দিয়ে। এরপর গ্যাবায় প্রথমবারের মতো দিবারাত্রির অ্যাশেজ টেস্ট, অ্যাডিলেড ওভালে প্রথমবারের মতো ক্রিসমাস টেস্ট এবং ঐতিহ্যবাহী বক্সিং ডে ও নিউ ইয়ার টেস্টের রোমাঞ্চও থাকছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au