খেলা

আইপিএলে হায়দরাবাদকে হারালো দিল্লি

  • 4:26 am - March 31, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা।

আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে অনায়াস জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। আর সেটা সম্ভব হয়েছে বোলার মিচেল স্টার্ক ও ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিসের ব্যাটে।

বিশাক্ষাপত্তনমে আজ রোববার (৩০ মার্চ) হায়দরাবাদ আগে ব্যাট করতে নেমে স্টার্কের বোলিং তোপে ১৮.৪ ওভারেই ১৬৩ রানে অলআউট হয়ে যায়। জবাবে ডু প্লেসিসের ফিফটিতে ভর করে ১৬ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে দিল্লি।

টস জিতে হায়দরাবাদ আগে ব্যাট করতে নেমে স্টার্কের তোপের মুখে পড়ে। ৩৭ রান তুলতেই তারা হারিয়ে বসে ৪ উইকেট। প্রথম ওভারের পঞ্চম বলেই রান আউট হন অভিষেক শর্মা (১)। হায়দরাবাদের দলীয় রান তখন ১১। তৃতীয় ওভারের প্রথম বলে স্টার্ক আউট করেন ইশান কিশানকে (২)। হায়দরাবাদের রান তখন ২০। একই ওভারে দলীয় ২৫ রানের মাথায় নিতিশ কুমার রেড্ডিও আউট হন স্টার্কের বলে। ২ বল খেলে কোনো রান করতে পারেননি তিনি। ৩৭ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় হায়দরাবাদ। এ সময় উইকেটের পেছনে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দেন ট্র্যাভিস হেড। ১২ বলে ৪টি চারে ২২ রান করেন হেড।

সেখান থেকে অনিকেত ভার্মা ও হেইনরিখ ক্লাসেন ৭৭ রানের জুটি গড়ে বড় সংগ্রহের আশা জাগান। কিন্তু ১১৪ রানের মাথায় মোহিম শর্মা ক্লাসেনকে ফিরিয়ে ভাঙেন বিপদজ্জনক হয়ে ওঠা এই জুটি। ক্লাসেন ১৯ বলে ২ চার ও ২ ছক্কায় ৩২ রান করে যান।

এরপর আবার নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অনিকেতের ব্যাটে ১৬৩ রান পর্যন্ত যেতে পারে হায়দরাবাদ। অনিকেত ৪১ বলে ৫টি চার ও ৬ ছক্কায় ৭৪ রানের ইনিংস খেলেন। তাতে ১৮.৪ ওভারে ১৬৩ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ।

স্টার্ক ৩.৪ ওভারে ৩৫ রান দিয়ে ৫টি উইকেট নেন। কুলদীপ যাদব ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৩টি উইকেট।

১৬৩ রান তাড়া করতে নেমে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের ব্যাটে ভর করে ১৬ ওভারেই জয় তুলে নেয় দিল্লি। উদ্বোধনী জুটিতে জেইক-ফ্রাসার-ম্যাকগার্ক ও ফাফ ডু প্লেসিস ৯ ওভারেই ৮১ রানের জুটি গড়ে দলের জয়ে ভিত গড়ে দেন। এই রানে ডু প্লেসিস ফিরেন ৩ চার ও ৩ ছক্কায় ২৭ বলে ৫০ রানের ইনিংস খেলে।

৯৬ রানের মাথায় ম্যাকগার্ক ফিরেন ৪টি চার ও ২ ছক্কায় ৩৮ রান করে। এরপর অভিষেক পোরেল মাত্র ১৮ বলে ২ চার ও ২ ছক্কায় অপরাজিত ৩৪ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে ট্রিস্টান স্টাবস ৩ চারে ২১ রানে অপরাজিত থাকেন। এছাড়া লোকেশ রাহুল ১৫ রান করেন।

বল হাতে হায়দরাবাদের জিসান আনসারী ৪ ওভারে ৪২ রান দিয়ে ৩টি উইকেট নেন। ফাইফার নিয়ে ম্যাচসেরা হন দিল্লির স্টার্ক।

এই জয়ে দুই ম্যাচ খেলে দুটিই জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে দিল্লি। অন্যদিকে ৩ ম্যাচ খেলে ২টিতে হেরে ও ১টিতে জিতে ২ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ আছে সপ্তম স্থানে।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au